• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ইবাদাতের ভারসাম্যে ইসলামের সৌন্দর্য: নববী নির্দেশনার আলোকিত শিক্ষা

admin by admin
November 29, 2025
in অন্যান্য
0
ইবাদাতের ভারসাম্যে ইসলামের সৌন্দর্য: নববী নির্দেশনার আলোকিত শিক্ষা

RelatedPosts

বসন্ত এসে গেছে

জনপ্রতিনিধি নির্বাচনে ইসলামী নীতি ও দৃষ্টিভঙ্গি

ইসলামে অন্যায় ও বিশ্বাসঘাতকতার শাস্তি


রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : আল্লাহর নিকট মানুষের ইবাদাত তখনই সবচেয়ে প্রিয় হয়; যখন তাতে থাকে মনোযোগ আর স্বচ্ছতা ও স্বাভাবিকতা। অতিরিক্ত কষ্ট আর শরীরকে অযথা চাপের মধ্যে ফেলে যে ইবাদাত করা হয়, ইসলাম তাকে প্রশংসা করে না। ইসলামের শিক্ষা হচ্ছে- ইবাদাত হোক সহজ, সুসমন্বিত এবং ধারাবাহিক। অতিরিক্ত জটিলতা বা বাড়তি পরিশ্রম বরং মুমিনের জন্য উত্তম হলো ভারসাম্য বজায় রারেখে ইবাদত করা।
এ বিষয়ে মহনবী (সা.)-্এর একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাওয়া যায় নিচের হাদিসে—

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَإِذَا حَبْلٌ مَمْدُودٌ بَيْنَ السَّارِيَتَيْنِ فَقَالَ ‏”‏ مَا هَذَا الْحَبْلُ ‏”‏‏.‏ قَالُوا هَذَا حَبْلٌ لِزَيْنَبَ فَإِذَا فَتَرَتْ تَعَلَّقَتْ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ لاَ، حُلُّوهُ، لِيُصَلِّ أَحَدُكُمْ نَشَاطَهُ، فَإِذَا فَتَرَ فَلْيَقْعُدْ‏”‏‏.‏

আনাস ইবনেমালিক (রা.) হতে বর্ণিত। মহানবী (সা.) মসজিদে প্রবেশ করে দেখতে পেলেন যে, দু’টি স্তম্ভের মাঝে একটি রশি টাঙানো রয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, এ রশিটি কী কাজের জন্য? লোকেরা বললো, এটি যায়নাবের রশি, তিনি (‘ইবাদাত করতে করতে) অবসন্ন হয়ে পড়লে এটির সাথে নিজেকে বেঁধে দেন। মহানবী (সা.) ইরশাদ করলেন: না, ওটা খুলে ফেল।
তোমাদের কারো প্রাণবন্ত থাকা পর্যন্ত ইবাদাত করা উচিত। যখন সে ক্লান্ত হয়ে পড়ে তখন যেন সে বসে পড়ে।

হাদিসটির মূলকথা

এই হাদিসে মহানবী (সা.) শিখিয়েছেন যে, ইবাদাত এমনভাবে করা উচিত নয় যাতে মানুষ শারীরিকভাবে ভেঙে না পড়ে বা নিজেকে অতিরিক্ত কষ্টে না ফেলে। ইসলামের শিক্ষা হলো; ইবাদাত হোক স্বাভাবিক, ভারসাম্যপূর্ণ ও ধারাবাহিক পন্থায়।

যায়নাব (রা.) ইবাদাতে এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন যে ক্লান্ত হয়ে পড়লে যেন পড়ে না যান, সেজন্য তিনি একটি রশি ধরে রাখতেন। নবীজি (সা.) এটি পছন্দ করেননি। তিনি রশিটি খুলে ফেলতে বললেন এবং স্পষ্টভাবে নির্দেশ দিলেন—

একজন মুসলিম প্রাণবন্ত ও সচেতন অবস্থায় ইবাদাত করবে। যখন ক্লান্তি চলে আসবে, তখন বসে পড়বে বা বিশ্রাম নেবে। ইবাদাতের জন্য শরীরকে অপ্রয়োজনীয় কষ্টে ফেলা ইসলামের পন্থা নয়।

আমাদের মনে রাখতে হবে যে,

ইসলাম সহজতার ধর্ম। অতিরিক্ত কঠোরতা বা আত্ম-যন্ত্রণা ইসলাম সমর্থন করে না।
ইবাদাতে আন্তরিকতা জরুরি, কিন্তু অস্বাভাবিক কষ্ট নয়। ক্লান্ত শরীর ও বিভ্রান্ত মন নিয়ে দীর্ঘ ইবাদাত করলে মনোযোগ নষ্ট হয় এবং ইবাদাতের সৌন্দর্য কমে যায়।
ধারাবাহিক ইবাদাত বেশি প্রিয়। টানা দাঁড়িয়ে থেকে ক্লান্ত হওয়া নয়; বরং নিয়মিত ও ভারসাম্যপূর্ণভাবে ইবাদাত করা শ্রেয়।
শরীরের অধিকার আছে। আল্লাহ তাঁর বান্দার উপর দয়া করেছেন; তাঁর কোনো আদেশই মানুষের সাধ্যের বাইরে নয়।
নবীজির হুকুম; ‘ক্লান্ত হলে বসে পড়।’ ইবাদাতে স্বাভাবিক ও স্বাস্থ্যবান থাকা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য।

রুপসীবাংলা৭১/এআর

Previous Post

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

Next Post

জেমস ওয়েব টেলিস্কোপে ধরা নীহারিকার লুকানো বিস্ময়

Next Post
জেমস ওয়েব টেলিস্কোপে ধরা নীহারিকার লুকানো বিস্ময়

জেমস ওয়েব টেলিস্কোপে ধরা নীহারিকার লুকানো বিস্ময়

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.