• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

পিরোজপুরে মাদক মামলায় একব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

admin by admin
November 26, 2025
in আইন-আদালত
0
পিরোজপুরে মাদক মামলায় একব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

RelatedPosts

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক, দুই দিনের কারাদণ্ড

শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী আটক, পুলিশে লুট হওয়া শর্টগান উদ্ধার.

সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক ব্যাবসায়ি ওনির্বাচনী সহিংসতার অভিযোগে এইচ এম শাকিল গ্রেফতার


রুপসীবাংলা৭১ আইন-আদালত ডেস্ক : জেলায় ২০২২ সালের একটি মাদক মামলায় একব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড সহ একই পরিবারের তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা আদালত।

মঙ্গলবার দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের মো.খলিলুর রহমানের স্ত্রী শারমীন আক্তার (৪৫) কে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড এবং তার ছেলে মো. মেহেদী হাসান মুন্নাকে (১৯) কে একবছর ৯ মাস কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা এবং মেয়ে ইকতার জাহান তিশাকে (২২) কে একবছর ৬ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ মামলায় তার অপর ছেলে সাইফুল ইসলাম পায়েলকে (২৬) খালাস দিয়েছেন আদালত।

এ মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন এবং আসামিপক্ষে ছিলেন এডভোকেট আহসানুল কবির বাদল।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিরোজপুর জেলা পরিদর্শক মো. বদরুল হাসানের নেতৃত্বে একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামে একটি বাড়িতে অভিযান চালান। অভিযানকালে আটহাজার পাঁচশ’ পিস ইয়াবা এবং নগদ দুইলাখ ৪০ হাজার পাঁচশ’ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা পরিদর্শক বদরুল হাসান বাদী হয়ে চারজনকে আসামি করে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলায় পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের মো.খলিলুর রহমানের স্ত্রী শারমীন আক্তার, তার ছেলে মো. মেহেদী হাসান মুন্না, মেয়ে ইকতার জাহান তিশা এবং অপর ছেলে সাইফুল ইসলাম পায়েলকে আসামি করা হয়।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান রায় ঘোষণা করেন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

জবিতে ইউজিসি’র হিট সাব-প্রজেক্টের উদ্বোধন

Next Post

সফল মুমিনের তিন কর্মনীতি

Next Post
সফল মুমিনের তিন কর্মনীতি

সফল মুমিনের তিন কর্মনীতি

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.