ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সিংহের নতুন গর্জনভঙ্গি আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

admin by admin
November 25, 2025
in তথ্যপ্রযুক্তি
0
সিংহের নতুন গর্জনভঙ্গি আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

RelatedPosts

স্মার্টফোন কেনার আগে শুধু র‌্যাম নয়, যেসব বিষয় জানা জরুরি

চ্যাটজিপিটি কি ধীরে ধীরে ভুলিয়ে দিচ্ছে মানুষের স্মৃতি?

প্রথমবারের মতো মানুষের শরীরে এআই দিয়ে তৈরি ভাইরাস প্রবেশ


রুপসীবাংলা৭১ তথ্যপ্রযুক্তি ডেস্ক : সিংহের নতুন ধরনের গর্জন আবিষ্কার করার দাবি করেছেন একদল গবেষক। আফ্রিকার সিংহ নিয়ে গবেষণা করা বিজ্ঞানীরা এই নতুন ধরনের গর্জনের নাম দিয়েছেন ইন্টারমিডিয়েট রোর বা মধ্যবর্তী গর্জন। আগে ধারণা করা হতো, সিংহ কেবল এক ধরনের পূর্ণমাত্রার গর্জনই করে থাকে।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এক্সেটারের গবেষক জনাথন গ্রোকটের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ৩ হাজারেরও বেশি আফ্রিকান সিংহের আওয়াজ বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, পূর্ণমাত্রার গর্জনের পরেই নিয়মিতভাবে শোনা যায় অপেক্ষাকৃত ছোট, কম পিচের এই নতুন ধরনের গর্জন।

গ্রোকট জানিয়েছেন, পূর্ণমাত্রার গর্জন বিস্ফোরণের মতো উচ্চস্বরে, জটিল ও পিচের ওঠানামা থাকে। কিন্তু মধ্যবর্তী গর্জন তুলনামূলক সমতল এবং স্থির। এ আবিষ্কার প্রমাণ করে সিংহের যোগাযোগব্যবস্থা আরও জটিল।

গবেষণায় তানজানিয়ার নিয়েরেরে ন্যাশনাল পার্কে ৫০টি বিশেষ মাইক্রোফোন স্থাপন করা হয়। একই সঙ্গে জিম্বাবুয়ের বুবিয়ে ভ্যালি কনজারভেন্সিতে পাঁচটি সিংহের গলায় লাগানো হয় অ্যাকুস্টিক সেন্সর। গবেষকরা জানান, এআই মডেলটি ৯৫ শতাংশের বেশি নির্ভুলতায় বিভিন্ন গর্জন শ্রেণিবদ্ধ করতে পেরেছে।

বিজ্ঞানীরা মনে করছেন, গর্জন বিশ্লেষণ করে একক সিংহকে চিহ্নিত করা সম্ভব হওয়ায় ভবিষ্যতে সিংহের সংখ্যা গণনা আরও নির্ভুল হবে। বন্যপ্রাণ সংরক্ষণে এ তথ্য গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে আফ্রিকায় মাত্র প্রায় ২৩ হাজার সিংহ অবশিষ্ট আছে।

গ্রোকট আশা প্রকাশ করেন, তথ্যভিত্তিক এ গর্জন বিশ্লেষণ পদ্ধতি ভবিষ্যতে সিংহের জনসংখ্যা নির্ধারণে নতুন দিগন্ত খুলে দেবে এবং সংরক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর করবে।

সূত্র: লাইভ সায়েন্স
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

আল্লাহর কুদরতের সামনে মানুষের অসহায়ত্ব : ভূমিকম্পে লুকানো সত্য বার্তা

Next Post

মেসির ১৩০০

Next Post
মেসির ১৩০০

মেসির ১৩০০

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.