ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

শাটডাউনের প্রভাব নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

admin by admin
November 17, 2025
in সারা বাংলা
0
শাটডাউনের প্রভাব নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

RelatedPosts

উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১১৯’

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘিরে কমপ্লিট শাটডাউনের ডাক দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তবে এ কর্মসূচির কোনো প্রভাব পড়েনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে।

সোমবার (১৭ নভেম্বর) সকালে মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক, শিমরাইল ও কাঁচপুর ঘুরে অন্যান্য দিনের মতোই যানবাহন চলাচল করতে দেখা গেছে। রয়েছে যাত্রীদের ভিড়ও।

কয়েকজন চালক ও যাত্রীর সঙ্গে কথা হলে তারা জানান, অন্যান্য দিনের মতোই যাত্রীবাহী বাসসহ যানবাহন চলাচল করছে। তবে সড়কে দূরপাল্লার বাস কম চলাচল কম করছে।

সাইনবোর্ড থেকে শরিফুল আলম নামের এক ব্যবসায়ী নিউ মার্কেট যাওয়ার উদ্দেশ্যে ঠিকানা পরিবহনের বাসে উঠেছেন। তিনি বলেন, ‘শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে আওয়ামী লীগ শাটডাইন নামের কর্মসূচি দেওয়া হয়েছ বলে শুনেছি। তবে সড়কে অস্বাভাবিক কিছু দেখলাম না।’

এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘এখন পর্যন্ত আমাদের এলাকায় কোনো সমস্যা হয়নি। আমরা ৩টা চেকপোস্ট বসিয়েছি। যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, রায়কে ঘিরে যেকোনো নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মহাসড়কের বিভিন্ন স্থানে ৯টি চেকপোস্ট, জেলাজুড়ে ২৭টি পিকেট এবং ৪২টি মোবাইল টিম থাকবে।

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, সব মিলিয়ে দিনের বেলায় চার শতাধিক পুলিশ সড়ক-মহাসড়কে মোতায়েন রয়েছে। আর রাতের বেলায় থাকবে সাড়ে চার শতাধিক। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি, ঢাকায় যান চলাচল স্বাভাবিক

Next Post

সরকারের আরও বেশি আমন ধান কেনার আহ্বান রংপুরের কৃষকদের

Next Post
সরকারের আরও বেশি আমন ধান কেনার আহ্বান রংপুরের কৃষকদের

সরকারের আরও বেশি আমন ধান কেনার আহ্বান রংপুরের কৃষকদের

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.