• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

স্থায়ী নিয়োগ পাওয়া ২২ বিচারপতির শপথ আজ

admin by admin
November 12, 2025
in আইন-আদালত
0
স্থায়ী নিয়োগ পাওয়া ২২ বিচারপতির শপথ আজ

RelatedPosts

ডিএমপির ৩ যুগ্ম কমিশনারকে বদলি

রামিসা হত্যা মামলা: ডেথ রেফারেন্সসহ ৭২ পৃষ্ঠার নথি হাইকোর্টে

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক হাইকোর্টে, শিগগির শুনানি


রুপসীবাংলা৭১ আইন-আদালত ডেস্ক : সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া ২২ বিচারপতি আজ শপথ গ্রহণ করবেন।

বুধবার দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাঁদের শপথবাক্য পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ কথা জানান।

রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের ২২ জন অতিরিক্ত বিচারককে বাংলাদেশ সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৪ হতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন মঙ্গলবার জারি করা হয়।

স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত ২২ জন হলেন- বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন, বিচারপতি মো. মনসুর আলম, বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, বিচারপতি মো. যাবিদ হোসেন, বিচারপতি মুবিনা আসাফ, বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, বিচারপতি মো. আবদুল মান্নান, বিচারপতি তামান্না রহমান, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, বিচারপতি মো. হামিদুর রহমান, বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি সাথিকা হোসেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, বিচারপতি মো. তৌফিক ইনাম, বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ, বিচারপতি মো. সগীর হোসেন ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী।

গণসংযোগ কর্মকর্তা বলেন, গতবছর ৯ অক্টোবর এ ২২ জনসহ মোট ২৩ জন বিচারপতি হাইকোর্ট বিভাগর অতিরিক্ত বিচারক হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। পরবর্তীতে গত ২১ জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ জারী হয় এবং এউ অধ্যাদেশের বিধান অনুসারে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের লক্ষ্যে সুপ্রিম জুডিসিয়াল অ্যাপোয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হয়।

গত ২১ জানুয়ারি হতে কার্যকর হওয়া এই অধ্যাদেশের অধীনে সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে বিধায় সুপ্রিম জুডিসিয়াল অ্যাপোয়েন্টমেন্ট কাউন্সিল এ অধ্যাদেশের ৮ ধারা অনুসরণপূর্বক এ সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করে।

এ ধারায় অধ্যাদেশটির ধারা ৬(২) এর বিধান আবশ্যিকভাবে অনুসরণের বিধান রয়েছে। এ ধারায় অন্যান্য বিষয়ের সাথে সুপারিশকৃত ব্যক্তির বয়স কোনোক্রমেই ৪৫ এর কম হবে না মর্মে বিধান রয়েছে। ফলে অধ্যাদেশে বর্ণিত বাধ্যবাধকতার কারণে গত বছর ৯ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে শপথ গ্রহণ করা বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নাম সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগ সংক্রান্ত আজকের প্রজ্ঞাপনে নেই।

আগামী ২৮ ফেব্রুয়ারি তার বয়স ৪৫ হওয়া সাপেক্ষে কাউন্সিল সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী তাকে সুপারিশ করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

স্টারলিংক সংযোগে খাগড়াছড়ির স্কুলগুলোতে ই-লার্নিংয়ের নতুন দিগন্ত

Next Post

মানবাত্মার আলো-অন্ধকার : বিনয় ও আত্মগর্ব

Next Post
মানবাত্মার আলো-অন্ধকার : বিনয় ও আত্মগর্ব

মানবাত্মার আলো-অন্ধকার : বিনয় ও আত্মগর্ব

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.