• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সিলেটে ২৪ ঘণ্টায় ১০ জনের ডেঙ্গু শনাক্ত

admin by admin
October 20, 2025
in স্বাস্থ্য ও চিকিৎসা
0
সিলেটে ২৪ ঘণ্টায় ১০ জনের ডেঙ্গু শনাক্ত

RelatedPosts

১০১ শয্যায় উন্নীত হচ্ছে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

কেমোথেরাপি ছাড়াই স্তন ক্যান্সারের চিকিৎসা সম্ভব : গবেষণা

গ্যাস্ট্রোপ্যারেসিস : সহজে খিদে লাগতে দেয় না যে রোগ


রুপসীবাংলা৭১ স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক : সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যা এই বছর একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯ জনে। চলতি মাসের ১৯ দিনে সিলেটে ৬৬ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

রোববার স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রেরিত ডেঙ্গু সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে বলা হয়, বিভাগের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। এর মধ্যে হবিগঞ্জে সবচেয়ে বেশি ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।

চলতি বছর আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৪৭ জন, সুনামগঞ্জে ৩৭ জন, মৌলভীবাজারে ২৩ জন এবং হবিগঞ্জে ১৪২ জন রোগী শনাক্ত হয়েছে। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১৮ জন। এর মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে চারজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে দুইজন, নগরের রাগীব রাবেয়া হাসপাতালে একজন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে একজন এবং পার্কভিউ মেডিকেল হাসপাতালে একজন রয়েছেন।

অন্যদিকে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। রোববার সিলেট বিভাগে কোনো রোগী শনাক্ত হয়নি।

চলতি বছরে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ৩০ জন। আক্রান্তদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

বিশিষ্ট সাংবাদিক নিখিল মানকিনের মৃত্যুতেঐক্য পরিষদের শোক প্রকাশ

Next Post

জাপানে সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিচ্ছেন খুবির ৭ শিক্ষার্থী

Next Post
জাপানে সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিচ্ছেন খুবির ৭ শিক্ষার্থী

জাপানে সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিচ্ছেন খুবির ৭ শিক্ষার্থী

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.