ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সূর্য হঠাৎ অদৃশ্য হয়ে গেলে কী পরিণতি হবে পৃথিবীর!

admin by admin
October 19, 2025
in তথ্যপ্রযুক্তি
0
সূর্য হঠাৎ অদৃশ্য হয়ে গেলে কী পরিণতি হবে পৃথিবীর!

RelatedPosts

স্মার্টফোন কেনার আগে শুধু র‌্যাম নয়, যেসব বিষয় জানা জরুরি

চ্যাটজিপিটি কি ধীরে ধীরে ভুলিয়ে দিচ্ছে মানুষের স্মৃতি?

প্রথমবারের মতো মানুষের শরীরে এআই দিয়ে তৈরি ভাইরাস প্রবেশ


রুপসীবাংলা৭১ তথ্যপ্রযুক্তি ডেস্ক : সূর্য আমাদের সৌরজগতের কেন্দ্রবিন্দু এবং পৃথিবীতে জীবনের প্রধান উৎস। এর আলো ও তাপ ছাড়া জীবনের অস্তিত্ব কল্পনাতীত। কিন্তু যদি কোনো এক মুহূর্তে সূর্য হঠাৎ অদৃশ্য হয়ে যায়- তবে তার পরিণতি হবে ভয়াবহ ও অকল্পনীয়।

সূর্যের মহাকর্ষীয় আকর্ষণই গ্রহগুলোকে কক্ষপথে ধরে রাখে। সূর্য হঠাৎ অদৃশ্য হলে পৃথিবী আর সূর্যের চারপাশে ঘুরবে না; বরং তার বর্তমান কক্ষপথের স্পর্শক বরাবর সরলরেখায় ছুটে মহাকাশে বেরিয়ে পড়বে। চাঁদ পৃথিবীর সঙ্গে থাকলেও পুরো সৌরজগতের ভারসাম্য ভেঙে পড়বে।

তবে এই পরিবর্তন পৃথিবীবাসী সঙ্গে সঙ্গে বুঝতে পারবে না। কারণ সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড সময় নেয়। সেই সময় পর্যন্ত পৃথিবী উজ্জ্বল থাকবে, এরপরই আকাশ হঠাৎ অন্ধকার হয়ে যাবে- দিন মুহূর্তে রাত্রিতে পরিণত হবে।

সূর্যের তাপ হারিয়ে গেলে তাপমাত্রা দ্রুত নামতে শুরু করবে। এক সপ্তাহের মধ্যেই গড় তাপমাত্রা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। মহাসাগরের ওপর বরফ জমতে শুরু করবে, যদিও গভীর সমুদ্র পুরোপুরি জমে যেতে হাজার বছর লেগে যাবে। বরফের নিচে কিছুদিন তরল পানি ও জীব থাকতে পারে, তবে পৃথিবীর পৃষ্ঠতল ধীরে ধীরে এক বরফময় মৃত গ্রহে পরিণত হবে।

সূর্যের আলো না থাকায় ফটোসিন্থেসিস বন্ধ হয়ে যাবে। ফলে খাদ্যশৃঙ্খল ভেঙে পড়বে। কয়েক দিনের মধ্যেই উদ্ভিদ, তৃণভোজী, তারপর মাংসভোজী প্রাণীরা বিলুপ্ত হবে। মানুষ হয়তো কিছুদিন টিকে থাকবে কৃত্রিম আলো, তাপ ও সংরক্ষিত খাদ্যের ওপর নির্ভর করে, কিন্তু সূর্যের শক্তি ছাড়া দীর্ঘমেয়াদে টিকে থাকা প্রায় অসম্ভব।

তবে পৃথিবীর অন্তর্গত তাপ বিলিয়ন বছর ধরে বিদ্যমান থাকবে। সমুদ্রের তলদেশে থাকা হাইড্রোথার্মাল ভেন্টের আশপাশে কিছু জীব- যারা সূর্যের আলো ছাড়াই বেঁচে থাকে- তারা কিছুদিন টিকে থাকতে পারে। ভবিষ্যতের উন্নত প্রযুক্তি ব্যবহার করে মানুষও ভূগর্ভস্থ আশ্রয়ে টিকে থাকার চেষ্টা করতে পারে।

অবশেষে, পৃথিবী হয়তো কোটি কোটি বছর পরে অন্য কোনো নক্ষত্রের কাছে গিয়ে তার মহাকর্ষে ধরা পড়তে পারে, তবে সেই সম্ভাবনা অতি ক্ষীণ। বাস্তবে সূর্য ছাড়া পৃথিবী এক ‘রোগ প্ল্যানেট’এ পরিণত হবে, যা ঠান্ডা, অন্ধকার ও নিঃসঙ্গ।

বিজ্ঞানীরা অবশ্য আশ্বস্ত করেছেন- সূর্যের এমন অন্তর্ধান অন্তত কয়েক বিলিয়ন বছর পর্যন্ত ঘটবে না। তাই ভয় পাওয়ার কোনও কারণ নেই; সূর্য এখনো আমাদের জীবনের আলোকস্তম্ভ হয়ে জ্বলছে।

তথ্য সূত্র- টাইমস অব ইন্ডিয়া।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

ঠাকুরগাঁওয়ে বুড়ির বাঁধের ঐতিহ্যবাহী মাছ ধরা উৎসব যেন এক মিলনমেলা

Next Post

টিভিতে আজকের খেলা

Next Post
টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.