• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

বিশ্ব খাদ্য দিবস ২০২৫নিরাপদ খাদ্যের যোগান নিশ্চিতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান

admin by admin
October 16, 2025
in কৃষি সংবাদ
0
বিশ্ব খাদ্য দিবস ২০২৫নিরাপদ খাদ্যের যোগান নিশ্চিতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান

RelatedPosts

কৃষিপণ্যের লাভজনক মূল্য ও স্থায়ী কমিশনসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও চাষী মজদুর সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন

কোকোপিটে চারা উৎপাদন আধুনিক কৃষির সম্প্রসারণে নতুন সম্ভাবনা

জনস্বাস্থ্য সুরক্ষায় ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল জরুরি-সাংবাদিক কর্মশালায় বক্তারা

নিজস্ব প্রতিনিধি :জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যানুসারে বাংলাদেশে বর্তমানে প্রায় ৭ কোটি ৭১ লাখ মানুষ স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাবার থেকে বঞ্চিত এবং ২০২৩ সালে প্রায় ১ কোটি ১৯ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ছিল। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি-বেসরকারি সংগঠন, সুশীল সমাজ এবং আন্তর্জাতিক সংস্থাসমূহের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আজ ১৬ অক্টোবর ২০২৫ বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষ্যে সকাল ১১.০০টায় বিসেফ ফাউন্ডেশন, ফুড সেফটি অ্যালায়েন্স অব বাংলাদেশ, ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে সংস্থার কৈবর্ত সভাকক্ষে আয়োজিত ‘নিরাপদ খাদ্যের যোগান নিশ্চিতে সম্মিলিত প্রয়াস’ শীর্ষক সেমিনারে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।

ডাব্লিউবিবি ট্রাস্টের কমিউনিকেশন অফিসার শানজিদা আক্তারের সঞ্চালনায় এবং সংস্থার পরিচালক গাউস পিয়ারী এর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসেফ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রেজাউল করিম সিদ্দিক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর ল এন্ড পলিসি অ্যাফেয়ার্সের সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, প্রশিকা-র ডেপুটি ডিরেক্টর (এগ্রিকালচার) সুমনা রানী দাস এবং ইউগ্লেনা গ্যাংকি-র ডেপুটি ম্যানেজার জনাব শাহীদ আলম চৌধুরী।


মূল প্রবন্ধ উপস্থাপনায় রেজাউল করিম সিদ্দিক বলেন, উন্নত খাদ্য বলতে সেই খাদ্যকে বোঝায় যা পুষ্টিকর, নিরাপদ এবং মানুষের সাধ্যের মধ্যে। ব্যাপক খাদ্য অপচয় এমন একটি ভারসাম্যহীন ব্যবস্থার দিকে যাচ্ছে যার ফলে অনেক স্থানে খাদ্য নিরাপত্তাহীনতার তীব্রতা অপ্রতিরোধ্য। জলবায়ু পরিবর্তন, অসম উৎপাদন ও অসম বন্টন, দূর্বল ব্যবস্থাপনা এবং সঠিক মনিটরিংয়ের অভাবে বিশ্বব্যাপী আনুমানিক ৬৭৩ মিলিয়ন মানুষ ক্ষুধার্ত জীবনযাপন করছে। এক্ষেত্রে সচেতনতামূলক প্রচারণা, গবেষণা ও প্রযুক্তি সহায়তা, কৃষকদের ভর্তুকী প্রদান এবং টেকসই নীতি ও পরিবেশ সংরক্ষণে সরকারি- বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ে সকলকে এগিয়ে আসতে হবে।

এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম বলেন, বাংলাদেশে খাদ্য সম্পর্কিত ২৫টি আইন থাকলেও কোন নীতিমালা বা বিধিমালা নেই। খাদ্যের বিভিন্ন অনিয়ম থাকার মূল কারণ মন্ত্রণালয়গুলোর মাঝে আন্তঃসম্পর্ক না থাকা। খাদ্যের উৎপাদন থেকে সংগ্রহ, পরিবহন, বিপণন প্রতিটি পর্যায়ে সমন্বিত উদ্যোগ জরুরী। পাশাপাশি নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সরকারের সহযোগী হিসেবে কাজ করার মাধ্যমে দেশের খাদ্য সংকট মোকাবিলা করা সম্ভব।

সুমনা রানী দাস বলেন, দেশের মানুষের খাদ্য চাহিদা মেটাতে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছাদ বাগান বা ছাদ কৃষি। এই কার্যক্রমের মাধ্যমে ছাদে বা বারান্দায় খুব অল্প জায়গায় জনসাধারণ তার প্রয়োজনীয় নিরাপদ সবজি উৎপাদন করতে পারে। ঢাকার উত্তর-দক্ষিণ, নারায়ণগঞ্জ ও গাজীপুরে মোট ৬৫০০টি ছাদ বাগান রয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে তারা নিজেরাই চাহিদা অনুযায়ী নিরাপদ সবজি উৎপাদন করতে পারছে।

জনাব শাহীদ আলম চৌধুরী বলেন, শিশুদের খাদ্য নিরাপত্তা একটি বড় বিষয়। এক্ষেত্রে আমরা শিশুদের পুষ্টির চাহিদা পূরণে স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি। পুষ্টিকর খাদ্য নিশ্চিতে সম্মিলিত কার্যক্রম গ্রহণের মাধ্যমে দেশ ও কমিউনিটিকে নিরাপদ খাদ্যের দিকে একধাপ এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে।

সভাপতির বক্তব্যে গাউস পিয়ারী বলেন, খাদ্য শুধু মানবাধিকার নয়, এটি টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো দেশই উন্নয়নের প্রকৃত সুফল পেতে পারে না। পৃথিবীতে আজও কোটি কোটি মানুষ পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য পাচ্ছে না, অন্যদিকে একটি বড় অংশ খাদ্যের অপচয়ের সাথে যুক্ত। খাদ্য নিরাপত্তা, অপুষ্টি, দারিদ্র্য এবং টেকসই কৃষি ব্যবস্থার বিষয়ে সচেতন করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

সভায় আরও উপস্থিত ছিলেন, ঢকা আইডিয়াল ক্যাডেট স্কুল, এইড ফাউন্ডেশন, লোটাস ইন্টারন্যাশনাল স্কুল, বারসিক, ডিজেবল ওয়েলফেয়ার সোসাইটি, ধানমন্ডি কচিকন্ঠ হাই স্কুল, শেরে বাংলা আইডিয়াল স্কুল, রায়ের বাজার উচ্চ বিদ্যালয়, টোবাকো কন্ট্রোল রিসার্স সেল, বিসেফ ফাউন্ডেশন, ফুড সেফটি অ্যালায়েন্স অব বাংলাদেশ, ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর কর্মকর্তাবৃন্দ।

Previous Post

হবিগঞ্জের নদ-নদী, হাওর, টিলা- বনভূমি সুস্থ নেই

Next Post

এইচএসসি ও সমমানের পরীক্ষায় ভয়াবহ ফল বিপর্যয়ে অভিভাবক ঐক্য ফোরাম সভাপতির উদ্বেগ ও হতাশা

Next Post
এইচএসসি ও সমমানের পরীক্ষায় ভয়াবহ ফল বিপর্যয়ে অভিভাবক ঐক্য ফোরাম সভাপতির উদ্বেগ ও হতাশা

এইচএসসি ও সমমানের পরীক্ষায় ভয়াবহ ফল বিপর্যয়ে অভিভাবক ঐক্য ফোরাম সভাপতির উদ্বেগ ও হতাশা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.