ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

মস্তিষ্কের স্বাস্থ্য নিয়ে জরুরি পদক্ষেপের আহ্বান ডব্লিউএইচও’র

admin by admin
October 15, 2025
in স্বাস্থ্য ও চিকিৎসা
0
মস্তিষ্কের স্বাস্থ্য নিয়ে জরুরি পদক্ষেপের আহ্বান ডব্লিউএইচও’র

RelatedPosts

যৌথভাবে স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ গড়া: রাশিয়ার চিকিৎসা শিক্ষার অন্বেষণ

গ্রিন টি না কি লাল চা : উপকার বেশি কোনটিতে

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫১৬


রুপসীবাংলা৭১ স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক : বিশ্বজুড়ে তিনশ’ কোটিরও বেশি মানুষের ওপর প্রভাব ফেলা স্নায়ুবিক রোগগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলেছে, সঠিক চিকিৎসা ও সেবার মাধ্যমে এসব রোগের অনেকগুলোই প্রতিরোধ বা নিরাময় সম্ভব।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

‘হু’ জানায়, বিশ্ব জনসংখ্যার ৪০ শতাংশেরও বেশি মানুষ কোনো না কোনো স্নায়ুবিক সমস্যায় ভুগছেন। আর এসব অসুস্থতার কারণে প্রতিবছর ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়।

২০২১ সালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মৃত্যুহার ও শারীরিক অক্ষমতার দিক থেকে সবচেয়ে বড় ১০টি স্নায়ুবিক রোগের মধ্যে রয়েছে স্ট্রোক, মাইগ্রেন, অ্যালঝেইমার ও অন্যান্য ডিমেনশিয়া, মেনিনজাইটিস এবং ইডিওপ্যাথিক এপিলেপসি।

সংস্থাটি বলেছে, কাঠামোগত, আর্থিক ও সামাজিক প্রতিবন্ধকতার কারণে এসব রোগ মোকাবিলায় অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। তাছাড়া, নানা রকম কুসংস্কার ও সামাজিক ভুল ধারণার কারণে অনেকেই চিকিৎসা গ্রহণে পিছিয়ে পড়েন।

‘হু’ এক বিবৃতিতে বলেছে, আমরা মস্তিষ্কের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার এবং স্নায়ুবিক সেবা সম্প্রসারণের লক্ষ্যে প্রমাণভিত্তিক ও সমন্বিত বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানাচ্ছি।

বিশ্বজুড়ে মাত্র ৬৩টি দেশে স্নায়ুবিক রোগ নিয়ে জাতীয় নীতি রয়েছে এবং মাত্র ৩৪টি দেশে এই খাতে নির্দিষ্ট পরিমাণ অর্থায়ন করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী মহাপরিচালক জেরেমি ফারার বলেছেন, ‘বিশ্বে প্রতি তিনজনের একজনের মস্তিষ্কজনিত কোনো না কোনো সমস্যা রয়েছে। তাই তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’

তিনি আরো বলেছেন, ‘অনেক স্নায়ুবিক রোগ প্রতিরোধ বা কার্যকরভাবে চিকিৎসা করা সম্ভব, কিন্তু বেশিরভাগ মানুষের জন্য এ ধরনের সেবা এখনো নাগালের বাইরে।

বিশেষ করে গ্রামীণ ও অনগ্রসর এলাকায় মানুষ সামাজিক বঞ্চনা, কুসংস্কার ও আর্থিক সংকটে ভুগে থাকে।

‘হু’ জানায়, নিম্ন আয়ের দেশগুলোতে ধনী দেশের তুলনায় গড়ে ৮০ গুণ কম স্নায়ু বিশেষজ্ঞ রয়েছেন। ফলে সময়মতো রোগ শনাক্তকরণ, চিকিৎসা ও দীর্ঘমেয়াদি যত্ন অনেকের কাছেই সহজলভ্য নয়।

সংস্থাটি বলেছে, বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে গবেষণায় দীর্ঘদিনের অর্থাভাব কার্যকর নীতি প্রণয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

জেনেভাভিত্তিক এ সংস্থা জানায়, যদি এখনই পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে স্নায়ুবিক রোগের বোঝা আরো বৃদ্ধি পাবে।

সংস্থাটি দেশগুলোকে মস্তিষ্কের স্বাস্থ্যকে জাতীয় অগ্রাধিকারে রেখে বিনিয়োগ বাড়ানো, সেবার সুযোগ সম্প্রসারণ, সচেতনতা জোরদার এবং তথ্য-নির্ভর সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা উন্নত করার আহ্বান জানিয়েছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

বিশ্ব শোভন কর্মদিবস উপলক্ষে জেন্ডার প্ল্যাটফর্ম এর সংবাদ সম্মেলন

Next Post

চাকসু : মুক্ত পরিবেশে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

Next Post
চাকসু : মুক্ত পরিবেশে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

চাকসু : মুক্ত পরিবেশে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.