ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

বাংলাদেশিদের জন্য সাশ্রয়ী সংস্করণ আনল চ্যাটজিপিটি

admin by admin
October 11, 2025
in তথ্যপ্রযুক্তি
0
বাংলাদেশিদের জন্য সাশ্রয়ী সংস্করণ আনল চ্যাটজিপিটি

RelatedPosts

স্মার্টফোন কেনার আগে শুধু র‌্যাম নয়, যেসব বিষয় জানা জরুরি

চ্যাটজিপিটি কি ধীরে ধীরে ভুলিয়ে দিচ্ছে মানুষের স্মৃতি?

প্রথমবারের মতো মানুষের শরীরে এআই দিয়ে তৈরি ভাইরাস প্রবেশ


রুপসীবাংলা৭১ তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাংলাদেশসহ এশিয়ার আরও ১৬টি দেশে চালু হলো চ্যাটজিপিটির নতুন ও সাশ্রয়ী সংস্করণ ‘চ্যাটজিপিটি গো’। জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই বৃহস্পতিবার এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে।

ওপেনএআইয়ের প্রধান নিক টার্লে জানান, “ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাওয়া ছিল একটি সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্ল্যান—‘চ্যাটজিপিটি গো’ সেই প্রয়োজন পূরণ করবে।”

এর আগে চলতি বছরের আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ টার্লে ইঙ্গিত দিয়েছিলেন, ‘চ্যাটজিপিটিকে আরও সহজলভ্য ও বাজেট–বান্ধব করার উদ্যোগ চলছে।’

প্রথমে ভারত ও ইন্দোনেশিয়ায় পরীক্ষামূলকভাবে চালুর পর এখন এশিয়ার মোট ১৮টি দেশে এই নতুন সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে। এসব দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভূটান, ব্রুনাই, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপিন্স, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, পূর্ব তিমুর, আফগানিস্তান ও ভিয়েতনাম।

ওপেনএআই জানায়, নতুন এই প্ল্যানের লক্ষ্য হলো তাদের সর্বশেষ মডেল ‘জিপিটি–৫’–এর সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া।

‘চ্যাটজিপিটি গো’-তে ফ্রি সংস্করণের সব ফিচারের পাশাপাশি ব্যবহারকারীরা পাবেন ছবি তৈরি, ফাইল আপলোড, উন্নত ডেটা বিশ্লেষণসহ আরও কিছু অতিরিক্ত সুবিধা। পাশাপাশি ব্যবহার সীমাও ফ্রি সংস্করণের তুলনায় অনেক বেশি রাখা হয়েছে।

মূল্য কাঠামোর দিক থেকে এটি ওপেনএআইয়ের সবচেয়ে সাশ্রয়ী প্ল্যান। ভারতে মাসে ৩৯৯ রুপি এবং ইন্দোনেশিয়ায় মাসে ৭৫ হাজার রুপিয়ায় এই সেবা পাওয়া যাচ্ছে। তবে অন্য দেশগুলোয় দাম কিছুটা ভিন্ন হতে পারে।

বর্তমানে ওপেনএআইয়ের আরও দুটি পেইড প্ল্যান রয়েছে। যার মধ্যে একটি ‘চ্যাটজিপিটি প্লাস’, দাম মাসে ২০ ডলার এবং অন্যটি ‘চ্যাটজিপিটি গো’, দাম মাসে ২০০ ডলার। এ ছাড়া মাসে ২৫ ডলারের এক ব্যবসায়িক বা বিজনেস প্ল্যানও রয়েছে কোম্পানিটির।

বাজারে আসার পর থেকে বিশ্বজুড়ে চ্যাটজিপিটির ব্যবহার দ্রুত বেড়েছে, বিশেষ করে ২০২২ সালের শেষ দিকে।

ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে সবচেয়ে কম আয়ের দেশগুলোতে চ্যাটজিপিটির ব্যবহার বৃদ্ধির হার বিভিন্ন ধনী দেশের থেকে চার গুণের বেশি ছিল।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

বিশ্ব কন্যাশিশু দিবস,ইসলামে কন্যাশিশুর মর্যাদা ও দায়িত্ববোধ

Next Post

টিভিতে আজকের খেলা

Next Post
টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.