• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা উৎসব শুরু

admin by admin
October 6, 2025
in সংখ্যালঘু ডেক্স
0
খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা উৎসব শুরু

RelatedPosts

পিরোজপুর পৌর শ্মশানঘাটে প্রতিমা ভাঙচুর, মন্দিরে হামলা ও অগ্নিসংযোগ

তিন পার্বত্য জেলার সবুজ পাহাড়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা আদিবাসীদের আদিম ও খাঁটি জীবন-সংগ্রাম-​-

পাহাড়ে জুমের গন্ধ, মেঘের বসতি এবং একটি আত্মপরিচয়ের লড়াই


রুপসীবাংলা৭১ সংখ্যালঘু ডেস্ক : যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা গতকাল বিকেল থেকে শুরু হয়েছে। আজ জেলাজুড়ে উদ্যাপিত হচ্ছে উৎসবের নানা আনুষ্ঠানিকতা। আগামীকাল শুরু হবে কঠিন চীবর দানোৎসব ।

খাগড়াছড়ির চাকমা, মারমা ও বড়ুয়া সম্প্রদায়ের মানুষ আজ জেলা জুড়ে এ উৎসবে মেতে উঠেছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত বৌদ্ধ ভিক্ষুদের তিন মাস বর্ষাবাসের পর এই প্রবারণা পূর্ণিমা উৎসব উদ্যাপন করা হয়।

দিনটি উদযানের লক্ষ্যে বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমা, মারমা ও বড়ুয়া সম্প্রদায়ের নর-নারীরা খাগড়াছড়িতে য়ংড বৌদ্ধ বিহার, ধর্মপুর আর্য বন বিহার, দশবল বৌদ্ধ বিহার, মিলনপুর বৌদ্ধ বিহার, কল্যাণপুর বৌদ্ধ বিহার ও ক্যাপ্রু বৌদ্ধ বিহারসহ জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রবারণা পুর্ণিমা উদযাপন উপলক্ষে সমবেত প্রার্থনা, বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, পঞ্চশীল প্রার্থনা, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান, ভিক্ষুদের উদ্দেশ্যে সংঘ দান, কল্পতরু দান, হাজার প্রদীপ দান, বৌদ্ধ ভিক্ষুদের চীবর দান, পিণ্ড দানসহ নানাবিধ দান করা হয়। এ দিনটি বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্য্যপূর্ণ।

এ সময় দায়ক-দায়িকাদের পঞ্চশীল প্রার্থনা ও ধর্মীয় নির্দেশনা প্রদান করেন বৌদ্ধ ভিক্ষুরা। এছাড়াও প্রবারণা পূর্ণিমার তাৎপর্যের উপর আলোচনার পাশাপাশি প্রদীপ পূজা এবং দেশের অগ্রগতি, সমৃদ্ধি ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনার আয়োজন করা হয়। সন্ধ্যায় আয়োজন করা হয়, ফানুস ওড়ানো, জল প্রদীপ ও কল্প জাহাজ নদীতে ভাসানো।

উল্লেখ্য, বৌদ্ধ ভিক্ষুরা সাধনা লাভের জন্য আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী পূণিমা পর্যন্ত এই তিন মাস আত্মশুদ্ধি ও মনের পবিত্রতার জন্য ধ্যান, সাধনা, ভাবনা ও নীতি অনুশীলন করেন। এই তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা নিজের বৌদ্ধ বিহারের বাইরে অন্যকোনো বৌদ্ধ বিহারে রাত্রিযাপনও করেন না। এছাড়া বৌদ্ধ নর-নারীরা বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে স্বধর্ম শ্রবণ করেন। আষাঢ়ি পূর্ণিমায় বৌদ্ধ ভিক্ষুরা তিন মাসের জন্য বর্ষাবাস শুরু করেন। যা আজ আশ্বিনী পূর্ণিমায় শেষ হবে। আগামীকাল মঙ্গলবার থেকে চলবে মাসব্যাপী দানোত্তম কঠিন চীবর দান উৎসব।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

বিস্ফোরক আইনের মামলায় মির্জা ফখরুলসহ ২২ জনকে অব্যাহতি

Next Post

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

Next Post
শুভ প্রবারণা পূর্ণিমা আজ

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.