• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

বরিশালে ৬,০১,৭১৬ জনকে টাইফয়েডের টিকা দেওয়া হবে

admin by admin
September 30, 2025
in স্বাস্থ্য ও চিকিৎসা
0
বরিশালে ৬,০১,৭১৬ জনকে টাইফয়েডের টিকা দেওয়া হবে

RelatedPosts

১০১ শয্যায় উন্নীত হচ্ছে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

কেমোথেরাপি ছাড়াই স্তন ক্যান্সারের চিকিৎসা সম্ভব : গবেষণা

গ্যাস্ট্রোপ্যারেসিস : সহজে খিদে লাগতে দেয় না যে রোগ


রুপসীবাংলা৭১ স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক : বরিশালে টাইফয়েড প্রতিরোধে ৬ লাখ ১ হাজার ৭১৬টি টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে এই টিকা দেওয়া হবে। ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের স্কাউটস ও গার্লস গাইড স্বেচ্ছাসেবকদের জন্য টাইফয়েড টিকাদান বিষয়ক দিনব্যাপী অবহিতকরণ কর্মশালায় সোমবার এ তথ্য জানানো হয়।

বরিশালের সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহি বলেন, ‘আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে জেলায় ৬ লাখ ১ হাজার ৭১৬টি টাইফয়েডের টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৪ লাখ টিকা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এবং ২ লাখ টিকা কমিউনিটি পর্যায়ে প্রদান করা হবে।’

তিনি জানান, টাইফয়েড টিকা গ্রহণ করার জন্য ভ্যাকসিনেশন অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এক্ষেত্রে টিকা পাওয়ার জন্য ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুকে এই টিকা দেয়া হবে।’ তিনি বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত অবহিতকরণ কর্মশালায় এসব কথা বলেন। বরিশাল জেলা তথ্য অফিসের উদ্যোগে ও ইউনিসেফ-বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালা আয়োজন করা হয়।

সিভিল সার্জন বলেন, গতবছর এইচপিভি টিকাদান কর্মসূচিতে বরিশাল বিভাগ ৯৭ শতাংশ টিকা প্রদান করে সারাদেশে প্রথম হয়েছে। এবারও টাইফয়েড টিকাদানে বরিশালকে প্রথম করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি সবাইকে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, টাইফয়েড টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা সুপারিশকৃত। যা নিরাপদ ও কার্যকর। টাইফয়েড টিকায় কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকা নেওয়ার পরে বমিবমি ভাব, টিকা গ্রহণের স্থানে লালচে রং ধারণ ও জ্বর হতে পারে। এটি কোন স্বাস্থ্য ঝুঁকির কারণ নয়। তবে যেকোনো ধরনের অসুস্থতা, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা টাইফয়েড টিকা গ্রহণ করতে পারবেন না।

কর্মশালায় টাইফয়েড টিকা বিষয়ক উপস্থাপনা, টিকা সম্পর্কিত গুজব, বিগত টিকা সম্পর্কে ধারণা, টিকা রেজিষ্ট্রেশনের ভিডিও প্রদর্শন, ল্যাপটপের মাধ্যমে টাইফয়েড টিকা রেজিস্ট্রেশনের ব্যাবহারিক অনুশীলন বিষয়ে সেশন পরিচালনা করা হয়।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ. মু’মেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, ইউনিসেফ-বরিশালের প্রধান মো. আনোয়ার হোসাইন এবং জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. শাকিলুজ্জামান। এসময় গার্লস গাইডের জেলা কমিশনার জেসমিন আকতার, স্কাউটসের জেলা সম্পাদক মোমিন হাওলাদার এবং স্কাউটস ও গার্লস গাইডের সদস্যবৃন্দ তাদের মতামত প্রদান করেন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

বরগুনা জেলা সমিতি,ঢাকা’র কার্যকরি পরিষদের সভা অনুষ্ঠিত

Next Post

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক আইসিটি কোর্স চালু

Next Post
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক আইসিটি কোর্স চালু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক আইসিটি কোর্স চালু

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.