ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

এইচআইভি প্রতিরোধী ইনজেকশন বিশ্বজুড়ে পাওয়া যাবে ২০২৭ সালে

admin by admin
September 25, 2025
in স্বাস্থ্য ও চিকিৎসা
0
এইচআইভি প্রতিরোধী ইনজেকশন বিশ্বজুড়ে পাওয়া যাবে ২০২৭ সালে

RelatedPosts

যৌথভাবে স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ গড়া: রাশিয়ার চিকিৎসা শিক্ষার অন্বেষণ

গ্রিন টি না কি লাল চা : উপকার বেশি কোনটিতে

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫১৬


রুপসীবাংলা৭১ স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক : বিশ্বের শতাধিক দেশে ২০২৭ সাল থেকে এইচআইভি প্রতিরোধী ইনজেকশন ৪০ মার্কিন ডলারে দুই ডোজ পাওয়া যাবে। ইউনিটাইড ও গেটস ফাউন্ডেশন বুধবার এ তথ্য জানিয়েছে।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

দু’টি সংস্থা লেনাক্যাপাভির-এর সস্তা জেনেরিক সংস্করণ তৈরির জন্য ভারতীয় ওষুধ কোম্পানির সঙ্গে পৃথক চুক্তি করেছে।

পরীক্ষায় দেখা গেছে, নিম্ন ও মধ্যম আয়ের দেশের লোকজন বছরে দু’বার ইনজেকশনটি নেওয়ার ফলে এইচআইভি সংক্রমণের ঝুঁকি ৯৯ দশমিক ৯ শতাংশেরও বেশি কমে গেছে।

বর্তমানে ক্যালিফোর্নিয়াভিত্তিক গিলিয়েড সায়েন্সেস থেকে ইয়েজটুগো ব্র্যান্ড নামে বাজারজাত করা লেনাক্যাপাভির যুক্তরাষ্ট্রে এক বছরের ডোজের দাম ২৮ হাজার ডলার।

ইউনিটাইডের এইচআইভি’র কৌশলগত প্রধান কারমেন পেরেজ কাসাস এক সাক্ষাৎকারে বলেন, এইচআইভি প্রতিরোধের প্রচেষ্টা সম্প্রসারণের জন্য এই সস্তা জেনেরিক সংস্করণ সত্যি খুবই গুরুত্বপূর্ণ। এই ওষুধ দিয়ে আমরা এইচআইভির ভয়াবহতা থামাতে পারি।

ইউনিটাইড আজ জানিয়েছে, ২০২৭ সাল থেকে বিশ্বের ১২০টি দেশে মাত্র ৪০ ডলারে এক বছরের ডোজ সরবরাহ করতে ডক্টর রেড্ডি’স ল্যাবরেটরিজ, ক্লিনটন হেলথ অ্যাক্সেস ইনিশিয়েটিভ এবং উইটস আরএইচআই-এর সঙ্গে চুক্তি হয়েছে। ইনজেকশনটির ডোজ শুরুতে ভারতে প্রস্তুত হবে। তবে, ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে এটি উৎপাদনের ব্যাপারে কাজ চলছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

প্রতিদিনের ঘুম ও জাগরণ, মৃত্যু ও পুনরুত্থানের নিদর্শন

Next Post

জাতীয় পলিসি প্রতিযোগিতা চবি চ্যাপ্টারের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

Next Post
জাতীয় পলিসি প্রতিযোগিতা চবি চ্যাপ্টারের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

জাতীয় পলিসি প্রতিযোগিতা চবি চ্যাপ্টারের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.