নিজস্ব প্রতিনিধিঃ সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রদলের সদস্য সচিব শেখ আহম্মেদ উল্লাহ বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভের সংসার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনিয়মের বিষয় কিছু ভিডিও চিত্র এবং ভুক্তভোগী ছাত্র-ছাত্রীদের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
এ বিষয়ে ছাত্র-ছাত্রদের মনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন মাধ্যমে বারতে প্রকাম অনার্স ২য় বর্ষের ফরম ফিলাপ সময় সাধারণ শিক্ষার্থীদের থেকে অনৈতিক ভাবে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়ে অভিযোগ উত্থাপিত হয়। এ বিষয়ে ভুক্তভোগী সকল সাধারণ শিক্ষার্থী, ভয়ে প্রতিবাদ করতে পারছে না কিন্তু সোসাল মিডিয়াতে বেশ কিছু প্রচারণা প্রতিয়মান।
শেখ আহম্মেদ উল্লাহ তার নিজস্ব কিছু লোকজন ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের টাকা জাম দানের মানি রিসিট আগে থেকে উঠিয়ে রেখে সেই রিসিট শিক্ষার্থীদের দিচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ প্রতি শিক্ষার্থী থেকে ১০০০+ টাকা নেওয়া হচ্ছে।
সোসাল মিডিয়া প্রকাশিত ভিডিও চিত্রে অভিযুক্ত কে কাউন্টারে বসা দেখা যায়। সে কেন ছাত্র-ছাত্রীদের বেতনের কাউন্টারে বসে থাকে? শিক্ষার্থীদের অভিযোগ শিক্ষার্থীদের ভয় ভীতি প্রদর্শন নির্ধারিত টাকার চেয়ে বেশী টাকা দিতে সাধারণ শিক্ষার্থীদের চাপ দেওয়া হয় দিতে না চাইলে বিভিন্ন ভয়-ভীতি দেখানোর অভিযোগ পাওয়া যায়।
উক্ত বিষয়ে মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি সোহাগ ভূইয়াকে মুঠো ফোনে জানতে চাওয়া হলে- তিনি জানান বিষয়টি তার নলেজ আছে। এ বিষয়ে অভিযুক্ত শেখ আহমদ উল্লাহর কাছে তিনি জানতে চাইলে সে জানিয়েছে অভিযোগ সঠিক নয়, শিক্ষকরা তাকে সহযোগিতা করার জন্য বলেছেন বিধায় সে কাউন্টারে বসে শিক্ষকদের সহযোগীতা করেছেন মাত্র। তবে তিনি শেখ আহম্মদ উল্লার কাছ থেকে বিষয়টি জেনে নিতে বলেন।
তবে রিপোর্ট লেখা পর্যন্ত সদস্য সচিব শেখ আহম্মদ উল্লা ও শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি


