• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত, হামলাকারীর মৃত্যু

admin by admin
September 18, 2025
in আন্তর্জাতিক
0
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত, হামলাকারীর মৃত্যু

RelatedPosts

সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক

মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব

রাস্তায় যত্রতত্র থুতু বা ময়লা ফেললেই হবে জরিমানা


রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এদিকে, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে হামলাকারী বন্দুকধারীর।

বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ কর্মকর্তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে।

জানা যায়, এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। এদিকে পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানিয়েছেন, হামলাকারী বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। পুলিশ জানায়, এই তদন্ত শুরু হয়েছিল তার আগের দিন। তবে চলমান তদন্তের কারণে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “তিনজন মূল্যবান প্রাণ যারা এই কাউন্টি, এই অঙ্গরাজ্য, এমনকি এই দেশকে সেবা দিয়েছেন, আমরা তাদের হারালাম। এই ধরনের সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সমাজ হিসেবে আমাদের আরও ভালো করতে হবে।”

পরে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন নিহত পুলিশ সদস্যদের সম্মানে।

এদিকে, এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, স্থানীয় ও অঙ্গরাজ্যের অংশীদারদের সহায়তায় তাদের এজেন্টরা মাঠে কাজ করছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

জামায়াতসহ ৭ দলের অভিন্ন কর্মসূচি শুরু আজ

Next Post

নুরাল পাগলের দরবার থেকে লুট হওয়া জেনারেটরসহ গ্রেপ্তার ১

Next Post
নুরাল পাগলের দরবার থেকে লুট হওয়া জেনারেটরসহ গ্রেপ্তার ১

নুরাল পাগলের দরবার থেকে লুট হওয়া জেনারেটরসহ গ্রেপ্তার ১

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.