ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

অটোচালকের দুই চোখ খুঁচিয়ে তুলে পোড়ানো হলো আগুনে

admin by admin
September 8, 2025
in সারা বাংলা
0
অটোচালকের দুই চোখ খুঁচিয়ে তুলে পোড়ানো হলো আগুনে

RelatedPosts

উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১১৯’

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক যুবককে পিটিয়ে হাত–পা ভেঙে দেওয়ার পাশাপাশি দুই চোখ খুঁচিয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। চোখ দুটি উঠিয়ে আগুনের পুড়িয়ে দেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয়রা। এ ঘটনার পর অভিযুক্তের বাড়িতে পাল্টা আগুন দিয়েছে স্থানীয় জনতা।

রোববার (৭ সেপ্টেম্বর) এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানায় মামলা হয়েছে। এতে ১০ জনের নাম উল্লেখসহ ও ১৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। এর আগে শনিবার দুপুরে উপজেলার মোহর আলী শিকদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জাজিরা পৌরসভার দক্ষিণ বাইকশা এলাকার শফি মোল্লার ছেলে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়দের অভিযোগ, মোল্লা মোহর আলী শিকদার কান্দি গ্রামের সুমন শিকদারের নেতৃত্বে তার সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। এ ঘটনার পর উত্তেজিত জনতা সুমনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি বসতঘর ও দুটি দোকান পুড়ে গেছে।

জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানা সূত্র জানায়, অভিযুক্ত সুমন শিকদার এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, চুরিসহ অন্তত ২০টি মামলা আছে। শনিবার দুপুরে সুমনের বাড়ির পাশে একটি বাগানে রমজান মোল্লাকে পিটিয়ে হাত–পা ভেঙে দেওয়ার পাশাপাশি দুটি চোখ ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে অন্ধ করে দেওয়া হয়। এলাকাবাসী খবর পেয়ে সুমন ও তার সহযোগীদের তাড়া করেন। তারা শাজাহান নামের একজনকে আটক করে পুলিশে দেন এবং ভুক্তভোগী রমজানকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভির আহমেদ বলেন, ওই ব্যক্তির দুটি চোখ সম্পূর্ণ নষ্ট করে ফেলা হয়েছে। তিনি আর দেখতে পাবেন না। তার দুটি হাত ও ডান পা ভেঙে দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এদিকে ঢাকায় নেওয়ার আগে রমজান মোল্লা স্বজন ও এলাকাবাসীকে জানান, তাকে সুমন শিকদার, সোহেল চাপরাসী, সোহেল চোকিদার, শাহজাহান সম্রাট, বাচ্চু সুমনসহ কয়েকজন মিলে ধরে নিয়ে যায়। পরে বাঁশবাগানে নিয়ে চোখ উঠিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়।

তার ভাষ্য, সুমন শিকদার বাড়ির পেছনের বাঁশবাগানে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসায়। কয়েকবার সে জেলে গেছে। তিনি অটোরিকশাচালক হওয়ায় মাঝেমধ্যে পুলিশ তাকে নিয়ে রাতে টহল দিত। এ কারণে তাকে পুলিশের সোর্স মনে করে সুমন। এ জন্যই তার ওপর হামলা হয়েছে বলে মনে করেন তিনি।

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি আহম্মেদ পারভেজ সেলিম বলেন, ঘটনা শোনার পর পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় রমজানকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় জনতা এ ঘটনায় জড়িত থাকায় একজনের বাড়ি পুড়িয়ে দিয়েছে। সুমন সিকদারের নামে তার থানাসহ আশপাশের কয়েকটি থানায় মাদক মামলাসহ ২০টি মামলা আছে।

ওসি আহম্মেদ পারভেজ সেলিম আরও জানান, এ ঘটনায় রোববার রমজান মোল্লার স্ত্রী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন। এতে ১০ জনের নাম উল্লেখসহ ও ১৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। তারা অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছেন
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

৩৩ বছর পর মাটি খুঁড়ে তোলা হলো রহস্যময় জাহাজ

Next Post

ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব

Next Post
ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব

ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.