ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ঢাবি ছাত্রীকে ধর্ষণের হুমকি নারীর স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে : সাদা দল

admin by admin
September 3, 2025
in শিক্ষা-সংস্কৃতি
0
ঢাবি ছাত্রীকে ধর্ষণের হুমকি নারীর স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে : সাদা দল

RelatedPosts

দেশের উচ্চশিক্ষায় বিশ্বমানের কর্মমুখী ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে দক্ষ জনশক্তি গড়া তুলতে হবে-রাষ্ট্রপতি

৮১ বছরে জাতিসংঘ: মানবতার কল্যাণে কার্যকর জাতিসংঘ চাই

ঢাকার রামকৃষ্ণ মিশনে মহাষ্টমীর সন্ধ্যা পূজায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী


রুপসীবাংলা৭১ শিক্ষা-সংস্কৃতি ডেস্ক : সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একজন প্রার্থীর বিরুদ্ধে রিট করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি প্রদানের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষকদের সংগঠন সাদা দল।

মঙ্গলবার সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারী শিক্ষার্থীকে ভয়-ভীতি প্রদর্শন করে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও নিন্দা জানাচ্ছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।

তারা বলেন, এ ধরনের হুমকি মূলত নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাঙ্গনে কোনোভাবেই কাম্য নয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন প্রত্যেকে নিরাপদে নিজের পরিচয় ও মত প্রকাশ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নারী প্রার্থী ও তাদের সমর্থকদের সম্পর্কে সাইবার বুলিং অব্যাহত রয়েছে। এসব নিয়ন্ত্রণে আমরা প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি করছি।

সাদা দলের নেতৃবৃন্দ বলেন, আমরা অবিলম্বে নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকিদাতাসহ নারী শিক্ষার্থীদের অবমাননাকারী সকলকে চিহ্নিত করে বিচার প্রক্রিয়ার আওতায় আনার দাবি করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সকলের। ঐতিহ্যবাহী এ বিশ্ববিদ্যালয়ে নারী অবমাননাকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানায় সাদা দল।

Previous Post

ফুসফুস ক্যান্সারের লক্ষণ ও প্রতিরোধ

Next Post

রাজধানীতে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

Next Post
রাজধানীতে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.