ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

আশানুরূপ উৎপাদনেও হতাশ মানিকগঞ্জের পাট চাষিরা

admin by admin
August 31, 2025
in সারা বাংলা
0
আশানুরূপ উৎপাদনেও হতাশ মানিকগঞ্জের পাট চাষিরা

RelatedPosts

উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১১৯’

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : দেশের অর্থনীতিতে ঐতিহ্যবাহী ফসল ‘সোনালি আঁশ’ খ্যাত পাটের ব্যাপক গুরুত্ব রয়েছে। মানিকগঞ্জের গ্রামীণ অর্থনীতিতেও পাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে চলতি মৌসুমে আশানুরূপ উৎপাদন হলেও কৃষকের মুখে হাসি নেই। ন্যায্য দাম না পাওয়ায় হতাশ চাষিরা।

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ কার্যালয় জানায়, কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলতি বছর মানিকগঞ্জে ৪ হাজার ২৭৫ হেক্টর জমিতে ১৭ হাজার মেট্রিক টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উৎপাদন আশানুরূপ হলেও বাজার ব্যবস্থাপনা দুর্বল হওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন না।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, জেলার ঐতিহ্যবাহী ঘিওর উপজেলার প্রায় ২০০ বছরের পুরোনো পাটের হাট ভোর থেকেই জমে ওঠে। কৃষকরা নৌকা, রিকশা, ভ্যান ও ছোট ছোট যানবাহনে করে হাটে আনেন পাট। তাদের আনা সোনালি আঁশে ভরে ওঠে পুরো বাজার। বর্তমানে মণপ্রতি পাট বিক্রি হচ্ছে ৩ হাজার ৬০০ থেকে ৩ হাজার ৭০০ টাকায়। দাম মোটামুটি স্থিতিশীল হলেও কৃষকের প্রত্যাশা পূরণ হচ্ছে না।

পাট চাষে খরচ বেড়ে যাওয়ায় লাভ তেমন থাকছে না বলে অভিযোগ কৃষকদের। ঘিওরের কৃষক রায়হান বলেন, “পাট রোপণ, পরিচর্যা, কাটা, ধোয়া, শুকানো সব কাজেই প্রচুর শ্রম দিতে হয়। শ্রমিকের মজুরি বেড়েছে, অথচ পাটের দাম বাড়েনি। ফলে লাভের অংশ প্রায় থাকেই না।”

অপর কৃষক নুর ইসলাম বলেন, “সারা বছর পরিশ্রম করেও ন্যায্য দাম পাই না। দেশে পাটজাত দ্রব্যের ব্যবহার বাড়ানো এবং বিদেশে রপ্তানি নিশ্চিত করলেই কৃষক উপকৃত হবে।”

এদিকে পাটের হাট নিয়ে হাটের ব্যবসায়ী ও পাইকাররা অভিযোগ জানিয়ে বলেন, দেশের অভ্যন্তরে পাটকলগুলোতে চাহিদা থাকায় আশপাশের জেলা থেকেও ঘিওর হাটে পাট নিয়ে আসেন ব্যবসায়ীরা। এই হাট থেকে পাটের যোগান পায় নারায়াণগঞ্জ, চট্টগ্রাম, যশোরসহ বিভিন্ন জেলার পাটকলগুলো। অথচ হাটে ক্রেতা-বিক্রেতাদের জন্য নেই কোনো আধুনিক সুযোগ-সুবিধা নেই। হাটের রাস্তা-ঘাটও খুবই খারাপ।

হাটের ইজারাদার মো. কাউসার বলেন, “টিউবওয়েল বা টয়লেট না থাকায় ক্রেতা-বিক্রেতা উভয়েই ভোগান্তিতে পড়েন। রাস্তাও খারাপ। এগুলো ঠিক করা হবে শিগগিরই।”

মানিকগঞ্জ জেলা কৃষি উন্নয়ন কমিটির সমন্বয়কারী নজরুল ইসলাম বলেন, “সোনালি আঁশের ঐতিহ্য টিকিয়ে রাখতে শুধু উৎপাদন নয়, ন্যায্য দাম ও বাজার নিশ্চিত করাও জরুরি। সরকার প্রণোদনা, রপ্তানি বৃদ্ধির উদ্যোগ এবং অভ্যন্তরীণ বাজারে পাটজাত দ্রব্য ব্যবহারের বাধ্যবাধকতা নিশ্চিত করলে আবারও পাট হতে পারে কৃষকের সুখ-সমৃদ্ধির প্রতীক।

মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদ বলেন, “পাট রপ্তানি বাড়াতে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে। কৃষকদের জন্য প্রণোদনার বিষয়টিও সরকারকে জানানো হয়েছে। অভ্যন্তরীণ বাজারে পাটের ব্যাগ ব্যবহারের মাধ্যমে চাহিদা বাড়াতে হবে।”
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

ইউক্রেনের সাবেক পার্লামেন্ট স্পিকারকে গুলি করে হত্যা

Next Post

নড়াইলের মিঠাপুরে জমজমাট পাটের হাট, দামে খুশি কৃষক

Next Post
নড়াইলের মিঠাপুরে জমজমাট পাটের হাট, দামে খুশি কৃষক

নড়াইলের মিঠাপুরে জমজমাট পাটের হাট, দামে খুশি কৃষক

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.