ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

জিএম কাদের এর নেতৃত্বেই জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতেইতিবাচক ভুমিকা রাখবে- ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

admin by admin
August 9, 2025
in রাজনীতি
0
জিএম কাদের এর নেতৃত্বেই জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতেইতিবাচক ভুমিকা রাখবে- ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

RelatedPosts

জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম

রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা ‘লং মার্চ’ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

৯০’র গণঅভ্যুত্থান কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদ এর স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ইতিহাস বলে, মূল স্রোতের বাইরে গিয়ে যারা জাতীয় পার্টিকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছে, তারাই নিশ্চিহ্ন হয়েছেন। জাতীয় পার্টির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও জিএম কাদের এর অনুসারীরা। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর নেতৃত্বে তৃণমূল নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ আছে। জিএম কাদের এর নেতৃত্বেই জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ভুমিকা রাখবে। জাতীয় পার্টি হবে এদেশের আপামার জনতার ভরসার ঠিকানা। কোন ষড়যন্ত্রে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকতে নেতাকর্মীদের প্রতি আহবানও জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

আজ সকালে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে জাতীয় তরুণ পার্টির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী আরো বলেন, দেশে তীব্র রাজনৈতিক শূন্যতা বিরাজমান। দেশ পরিচালনায় অভিজ্ঞ রাজনীতিবীদদের দূরে রাখা হচ্ছে। ফলে দেশ, রাষ্ট্র, সরকার, প্রশাসন দূর্বল থেকে দূর্বলতর হচ্ছে। দেশের ঐক্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখন্ডতা ঝুঁকির মধ্যে পড়েছে। জাতীয় পার্টি খোলনলচে বদলে দেশের দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তরুণ, যুবক ও ছাত্রদের দেশ চালাতে জাতীয় পার্টির পতাকাতলে আসার আহ্বান জানান তিনি। দেশের মানুষের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সুদুর পরাহত মনে হচ্ছে। সব দলের সাথে আলোচনা করে দেশ বাঁচাতে হবে। ঐক্যমত সৃষ্টি করতে হবে। নির্বাচনকালীন সরকারকে সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা ও সদিচ্ছা দেখাতে হবে।

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, শেরীফা কাদের, ইঞ্জিঃ ইকবাল হোসেন তাপস, চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ খলিললুর রহমান খলিল মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

জাতীয় তরুণ পার্টির সভাপতি জাকির হোসেন মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. মোড়ল জিয়াউর রহমানের সঞ্চালনায় তরুণ পার্টির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মোঃ জাহাঙ্গীর আলম, এনামুল হক তালুকদার, মোঃ মইনুদ্দিন মন্ডল খোকা, মোঃ শেখ কামাল উদ্দিন, মোঃ বোরহান, সুলতান আহমেদ, শ্রী শ্রী উৎপল সাহা, নূর মোহাম্মদ, মোঃ কাউসার আহমেদ, মাহবুবুল আলম তালুকদার, জহিরুল ইসলাম, মোঃ বদিউর রহমান, মনিরুজ্জামান হিরা, জাকির হোসেন রাজু, শাহীন হোসেন বুলেট, শেখ মোস্তফা, মোঃ সানোয়ার, মোঃ সোহেব মুন্সি, মোঃ বুলবুল খান, মোঃ আলমগীর হোসেন, মোঃ বিপ্লব আলম, মোঃ বেলাল হোসেন, শেখ মোস্তফা, আ.স.ম হাসান খান, মোঃ রাজ্জাক চৌধুরী, মোঃ মিরাজ হোসেন, আব্দুল হালিম হাওলাদার, মোঃ আমির হোসেন, আজিজুর রহমান শোভন প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চেয়ারম্যানের উপদেষ্টা প্রফেসর ড. গোলাম মোস্তফা, এ্যাড. লিয়াকত আলী খান, ভাইস চেয়ারম্যান আমির উদ্দিন ডালু, চেয়ারম্যানের প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালালী, সাংগঠনিক সম্পাদক এমএ হান্নান, যুগ্ম সাংগঠনিক বাহাদুর ইসলাম ইমতিয়াজ, শেখ মোঃ সরোয়ার হোসেন, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ মোঃ জুবায়ের আহমেদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ টুলু, মোঃ সামছুল হক, মোঃ ফারুক সুজন, জাতীয় মটর শ্রমিক পার্টির সদস্য সচিব আব্দুর রহিম।

Previous Post

ভয় নেই তার

Next Post

নেশার টাকা জোগাতে ৩ মাসের কন্যা শিশুকে বিক্রি

Next Post
নেশার টাকা জোগাতে ৩ মাসের কন্যা শিশুকে বিক্রি

নেশার টাকা জোগাতে ৩ মাসের কন্যা শিশুকে বিক্রি

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.