ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

মেয়েকে তুলে নিয়ে বিয়ে, সালিশে বাবাকে পিটিয়ে হত্যা

admin by admin
August 3, 2025
in সারা বাংলা
0
মেয়েকে তুলে নিয়ে বিয়ে, সালিশে বাবাকে পিটিয়ে হত্যা

RelatedPosts

উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১১৯’

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : চট্টগ্রামের হাটহাজারীতে ফখরুল ইসলাম (৫৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মেয়েকে তুলে নিয়ে বিয়ে করায় সৃষ্ট দ্বন্দ্ব সমাধানে আয়োজিত সালিশে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন, নুর আলম (৪২) ও মো. মুসলিম (৪৫)। নিহত ফখরুল ইসলাম হাটহাজারী থানার ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সন্দ্বীপ কলোনির আমতলী এলাকার ফয়জল মাওলার ছেলে।

গত শুক্রবার (১ আগস্ট) দিনগত রাতে সন্দ্বীপ কলোনির আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ফখরুলের ১৫ বছর বয়সী মেয়েকে তুলে নিয়ে বিয়ে করায় সালিশটি ডাকা হয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে ফখরুলের মেয়েকে একই এলাকার রিফাত ও তার সহযোগী জাহিদ, বাদল, রিপন ও আব্দুর রহমান নোয়াখালীর সুবর্ণচরে তুলে নিয়ে যায়। সেখানে রিফাত তাকে ভয়ভীতি দেখিয়ে বিয়ে রেজিস্ট্রিতে সই করতে বাধ্য করে।

এদিকে, স্কুলপড়ুয়া মেয়ে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে মেয়ের হদিস না পেয়ে ঘটনার দিন রাতেই হাটহাজারী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর নোয়াখালীর সুবর্ণচর থেকে মেয়েকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে তার পরিবারের হাতে তুলে দেয়া হয়।

এ ঘটনার ছয়দিন পর শুক্রবার রাতে ছেলে ও মেয়ের পরিবারের সদস্যরা বিষয়টি সমাধানে সালিশিতে বসেন। সেখানে ভুক্তভোগীর কাছ থেকে ঘটনা সম্পর্কে জানার সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি বাধে। একপর্যায়ে মেয়ের বাবা ফখরুল ইসলামের ওপর হামলা চালালে তিনি অজ্ঞান হয়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান জানান, সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

জাবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

Next Post

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

Next Post
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.