ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

নিরাপদ দেশের শীর্ষে অ্যান্ডোরা, বাংলাদেশের অবস্থান কত?

admin by admin
July 23, 2025
in আন্তর্জাতিক
0
নিরাপদ দেশের শীর্ষে অ্যান্ডোরা, বাংলাদেশের অবস্থান কত?

RelatedPosts

স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃত ৬৯ জনের সবার পরিচয় শনাক্ত

UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026

হিমালয়ে বড় দুর্যোগের শঙ্কা, ঝুঁকিতে ৩ লাখের বেশি মানুষ


রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : এ বছর বিশ্বের সব চেয়ে নিরাপদ দেশের তকমা পেয়েছে ইউরোপের ক্ষুদ্র দেশ অ্যান্ডোরা! সদ্য প্রকাশিত ‘নাম্বিও সেফটি ইনডেক্স’ অনুসারে, পিরেনিস পর্বতমালা বরাবর ফ্রান্স এবং স্পেনের মাঝে অবস্থিত দেশ অ্যান্ডোরা ২০২৫ সালে বিশ্বের সব থেকে নিরাপদ দেশ হিসাবে বিবেচিত হয়েছে।

ইনডেক্স অনুযায়ী অ্যান্ডোরায় অপরাধের হার সব চেয়ে কম। শক্তিশালী নিরাপত্তা পরিকাঠামোও রয়েছে সে দেশে। এ ছাড়া, তালিকার প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে পশ্চিম এশিয়ার তিন দেশ সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ওমান। বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে রয়েছে এশিয়ার তাইওয়ানও। বাংলাদেশের স্থান ১২৬তম।

তালিকার প্রথমেই রয়েছে অ্যান্ডোরা, নিরাপত্তা সূচক ৮৪ দশমিক ৭। দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, নিরাপত্তা সূচক ৮৪ দশমিক ৫। তৃতীয় স্থানে রয়েছে কাতার, নিরাপত্তা সূচক ৮৪ দশমিক ২। এর পরেই রয়েছে তাইওয়ান এবং ওমান, নিরাপত্তা সূচক যথাক্রমে ৮২ দশমিক ৯ এবং ৮১ দশমিক ৭। এশিয়ার দেশগুলোর মধ্যে জাপান রয়েছে দশম এবং চিন ১৫তম স্থানে। এ ছাড়া, শ্রীলংকা ৫৯, পাকিস্তান ৬৫ এবং বাংলাদেশ ১২৬তম স্থান পেয়েছে। দীর্ঘ এই তালিকায় ভারতেরও নাম রয়েছে। তবে ৬৬তম স্থানে। নিরাপত্তা সূচক ৫৫ দশমিক ৭। আরও পিছনে রয়েছে ব্রিটেন (৮৭তম স্থানে, ৫১ দশমিক ৭), যুক্তরাষ্ট্র (৮৯তম স্থানে, ৫০ দশমিক ৮)!

নাম্বিও নিরাপত্তা সূচক সাধারণত ব্যবহারকারীদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। ফলে সরকারি পরিসংখ্যান থেকে এই সূচকে প্রদত্ত তথ্যে ফারাক থাকতে পারে। সাধারণত, অপরাধের হার, দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যক্তিগত নিরাপত্তা উদ্বেগ-সহ বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে আপেক্ষিক নিরাপত্তা সংক্রান্ত এই মূল্যায়ন করা হয়।

২০২৫ সালে বিশ্বের শীর্ষ ১০টি নিরাপদ দেশের তালিকা

অ্যান্ডোরা: ৮৪ দশমিক ৭

সংযুক্ত আরব আমিরশাহি ৮৪ দশমিক ৫

কাতার ৮৪ দশমিক ২

তাইওয়ান ৮২ দশমিক ৯

ওমান ৮১ দশমিক ৭

আইল অফ ম্যান ৭৯

হংকং (চিন) ৭৮ দশমিক ৫

আর্মেনিয়া ৭৭ দশমিক ৯

সিঙ্গাপুর ৭৭ দশমিক ৪

জাপান ৭৭ দশমিক ১

তালিকার একদম শেষে, ১৪৮তম স্থানে রয়েছে ভেনেজুয়েলা। অর্থাৎ, দক্ষিণ আমেরিকার এই দেশই ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশের তকমা পেয়েছে। ভারতের প্রতিবেশী দেশ আফগানিস্তান রয়েছে ১৪৪তম স্থানে। গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়া ১৪০তম স্থানে জায়গা পেয়েছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে চালকসহ নিহত ৬

Next Post

সময় ১৫ দিন, শর্তপূরণ না হলে নিবন্ধন আবেদন বাতিল

Next Post
সময় ১৫ দিন, শর্তপূরণ না হলে নিবন্ধন আবেদন বাতিল

সময় ১৫ দিন, শর্তপূরণ না হলে নিবন্ধন আবেদন বাতিল

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.