ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

‘জারা ভাবী’ স্লোগান নিয়ে রাজবাড়ীতে আলোড়ন

admin by admin
July 22, 2025
in সারা বাংলা
0
‘জারা ভাবী’ স্লোগান নিয়ে রাজবাড়ীতে আলোড়ন

RelatedPosts

উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১১৯’

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : রাজবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় একটি ব্যতিক্রমী স্লোগান “জারা ভাবী, জারা ভাবী” ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই স্লোগান শোনামাত্রই অনেকের মনে প্রশ্ন জেগেছে: কে এই জারা ভাবী? কীভাবে তিনি রাজবাড়ীর ভাবী হলেন? কোথায় তার শ্বশুরবাড়ি?

গত ১৭ জুলাই রাজবাড়ীতে অনুষ্ঠিত হয় এনসিপি’র পদযাত্রা। ওই পদযাত্রায় যোগ দিতে রাজবাড়ী আসার আগে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন ডা. তাসনিম জারা। সেখানে তিনি লেখেন- “রাজবাড়ী আমার শ্বশুরবাড়ি, মানে আমারও বাড়ি। ঢাকার পরে এখানেই আমার সবচেয়ে বেশি স্মৃতি জমে আছে। পদ্মায় নৌকা থেকে ইলিশ কিনেছি, বরাট বাজার থেকে গোদার বাজার ঘুরেছি মোটরসাইকেলে, দৌলতদিয়া থেকে কিনেছি নদীর টাটকা মাছ। এবার ফিরছি আরেক রকম ভালোবাসা নিয়ে।”

এই লেখার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে বাড়তে থাকে কৌতূহল।

সরেজমিন অনুসন্ধানে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া গ্রামের সন্তান খালেদ সাইফুল্লাহর সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন ডা. তাসনিম জারা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তাদের পরিচয় হয় এবং পরে পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

কে এই খালেদ সাইফুল্লাহ? জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ রাজবাড়ীর উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পাচ্ছেন। পদযাত্রার মঞ্চ থেকে তাকে রাজবাড়ীর ভবিষ্যৎ রাজনীতির কান্ডারী হিসেবেও ঘোষণা দেওয়া হয়।

তার বাবা মো. আলাউদ্দিন প্রামাণিক জানান, চার ভাইয়ের মধ্যে খালেদ তৃতীয়। বাড়ির পাশের ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিমে গোল্ডেন জিপিএ অর্জনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করেন। এরপর স্কলারশিপ নিয়ে যান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।

খালেদ সাইফুল্লাহর পিতা বলেন, “আমার পুত্রবধু তাসনিম জারা খুবই সহজ-সরল, ভদ্র ও মানবিক গুণসম্পন্ন। তার আচরণে আমরা মুগ্ধ। ও নদীর পাঙ্গাশ মাছ খুব পছন্দ করে, যেমনটা করে আমার ছেলে।”

তিনি আরও বলেন, খালেদ ও তাসনিম জারা দু’জনেই বিদেশের চাকরি ছেড়ে দেশের জন্য কাজ করতে ফিরেছেন। এতে তিনি গর্ব অনুভব করেন এবং তাদের সফলতা কামনা করেন।

উল্লেখ্য, রাজবাড়ীতে “জারা ভাবী” এখন শুধু একটি স্লোগান নয়, একপ্রকার আবেগের নাম হয়ে উঠেছে। রাজনৈতিক পদযাত্রার বাইরে, এই দম্পতির সাধারণ জীবনযাপন, শিকড়ের প্রতি ভালোবাসা এবং মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার স্থানীয়দের হৃদয়ে জায়গা করে নিচ্ছে।
রুপসীবাংলা ৭১/এআর

Previous Post

মেয়েকে আনতে গিয়ে লাশ হলেন মা, শোকে স্তব্ধ পরিবার

Next Post

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের অর্থ ফেরতের দাবিতে মানববন্ধন

Next Post
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের অর্থ ফেরতের দাবিতে মানববন্ধন

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের অর্থ ফেরতের দাবিতে মানববন্ধন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.