• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

আওয়ামী লীগকে যুগ যুগ ধরে খেসারত দিতে হবে: জয়নুল আবদিন ফারুক

admin by admin
February 10, 2024
in রাজনীতি
0
আওয়ামী লীগকে যুগ যুগ ধরে খেসারত দিতে হবে: জয়নুল আবদিন ফারুক

RelatedPosts

রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা ‘লং মার্চ’ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

৯০’র গণঅভ্যুত্থান কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদ এর স্মরণ সভা অনুষ্ঠিত

স্থানীয় নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন:সব স্থানে সাত জনের বেশি সমর্থনপ্রত্যাশী বিএনপির, প্রার্থী চূড়ান্ত জামায়াতের

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, জুলুম, নির্যাতন ও অবৈধ নির্বাচন করে গণতন্ত্র হত্যার জন্য আওয়ামী লীগকেই যুগ যুগ ধরে খেসারত দিতে হবে।

আজ ১০ ফেব্রুয়ারি’২৪ (শনিবার) সকাল ১১ টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম’র উদ্যোগে “অবৈধ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ও পাকাপোক্ত করতেই তারা দল গঠন করেছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যে কলঙ্কের ইতিহাস তৈরি করেছে, তার জবাব আওয়ামী লীগকে দিতে হবে।’

সরকার প্রধানের উদ্দেশ্যে তিনি বলেন, যতই ষড়যন্ত্র করে ক্ষমতায় টিকে থাকতে চান, জনগণ আর আপনাদের টিকতে দেবে না। বাংলাদেশের মানুষ চায় আর যেন কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন না হয়।

এসময় বিএনপি চেয়ারপারসন সহ সব কারাবন্দির মুক্তি দাবি করে জয়নুল আবদিন ফারুক বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুপথযাত্রী। এরপরও তাঁকে বন্দি করে রাখা হয়েছে। এ ছাড়া কারাগারে মির্জা ফখরুলের ওজন কমে গেছে ৫ কেজি।

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম’র সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ছাত্রদলের সাবেক সহ—সভাপতি এজমল হক পাইলট, তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনির, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য ইসমাঈল হোসেন সিরাজী, কৃষকদলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, জিসফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ—সভাপতি মজিবুর রহমান, শামসুজ্জোহা, আলী মন্ডল, সহ—সাধারণ সম্পাদক মোঃ শফিকুর জিসফ সাংগঠনিক সম্পাদক এইচ এম স্বপন রানা, কৃষক দলের সাবেক নেতা মোঃ সুজন, জিসফ কেন্দ্রীয়  নির্বাহী কমিটির অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুব বিষয়ক সম্পাদক বরকত পাটোয়ারী, ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মানিক, যোগাযোগ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, শ্রম বিষয়ক সম্পাদক নুর ইসলাম প্রমুখ।

এ সময় সদ্য কারামুক্ত জিসফ নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। নেতৃবৃন্দ হলেন, জিসফ নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ লিটন, সহ—স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জিসফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ সোহেল, কামরুল জামান, মোহাম্মদ নিশান।

Previous Post

ক্যাব যুব গ্রুপের উদ্যোগে “ইয়ুথ কনজ্যুমারস রাইটস এক্টিভিষ্ঠ ডায়লগ” অনুষ্ঠিত

Next Post

মোহাম্মদপুর রায়েরবাজার এস. এস. সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠান

Next Post
মোহাম্মদপুর রায়েরবাজার এস. এস. সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠান

মোহাম্মদপুর রায়েরবাজার এস. এস. সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.