• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সবজির বাজার চড়া, মরিচের দামে আগুন

admin by admin
July 19, 2025
in অর্থনীতি
0
সবজির বাজার চড়া, মরিচের দামে আগুন

RelatedPosts

শনিবার যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক

রমজানে ব্যাংকের লেনদেন সাড়ে ৯টা থেকে ২টা ৩০ পর্যন্ত

আইডিআরএর নতুন ওয়েবসাইট ও ডিজিটাল বীমা ম্যানুয়াল উন্মোচন


রপসীবাংলা৭১ প্রতিবেদক : বাজারে সবজির ঝাঁজ কিছুতেই কমছে না। কয়েক সপ্তাহ ধরেই বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। মৌসুম ফুরিয়ে আসা, বৃষ্টি আর সরবরাহ কমে যাওয়ার কারণ দেখিয়ে বাড়তি দাম যাওয়া মরিচের দাম এখনও কমেনি। বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ মানভেদে ২৪০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন বাড়তি দাম দেখা গেছে আজকের বাজারে। সেই সঙ্গে কাঁচা মরিচও বিক্রি হচ্ছে অতিরিক্ত বাড়তি দামে।

বাজারে বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকায়, ধন্দুল ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, করলা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শসা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, জালি ৫০, লাউ প্রতি পিস ৬০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং কাঁচা মরিচ মানভেদে প্রতি কেজি ২৪০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রামপুরা বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী সাজেদুর রহমান। তিনি বলেন, বেশ কিছুদিন যাবত সব ধরনের সবজির দাম অতিরিক্ত। কিছুদিন আগে হঠাৎ সবজির দাম বেড়ে যাওয়ার পর থেকে আর দাম কমছে না। আসলে সাধারণ ক্রেতাদের স্বার্থে নিয়মিত বাজার মনিটরিং করা উচিত, কিন্তু এই উদ্যোগ কখনোই নিতে দেখা যায়নি। ফলে বিক্রেতারা যেমন ইচ্ছা তেমন দাম আদায় করছে সাধারণের কাছ থেকে। আজ এক পোয়া কাঁচা মরিচ কিনলাম ৮০ টাকায়।

সবজির দাম বাড়তি দাম বিষয়ে মহাখালীর সবজি বিক্রেতা আব্দুল মালেক মিয়া বলেন, গেল কয়েক সপ্তাহ ধরে সবজির দাম কিছুটা বাড়তি যাচ্ছে। এর মূল কারণ, বেশ কিছু সবজির ইতোমধ্যে মৌসুম শেষ হয়েছে এ কারণে বাজারের সরবরাহ কম। ‌ এর সঙ্গে কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজি ঢাকায় তুলনামূলক কম আসছে। সরবরাহ কম থাকার কারণে পাইকারি ও খুচরা বাজারে সবজির দাম বাড়তি যাচ্ছে।

কারওয়ানবাজারের সবজি বিক্রেতা আলমগীর হোসেন কাঁচা মরিচের দাম বিষয়ে বলেন, বৃষ্টি হলে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পায়। গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে কাঁচা মরিচের দাম বেড়েছে। গতকাল ফের বৃষ্টির কারণে আজকের বাজারে আবার প্রভাব পড়েছে। আজকে ঢাকার খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ২৪০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।
রপসীবাংলা৭১/এআর

Previous Post

সোহরাওয়ার্দীতে সমাবেশ, ঢাবি শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

Next Post

ফ্রি ইন্টারনেট ডে আজ, যেভাবে পাবেন ১ জিবি ডেটা

Next Post
ফ্রি ইন্টারনেট ডে আজ, যেভাবে পাবেন ১ জিবি ডেটা

ফ্রি ইন্টারনেট ডে আজ, যেভাবে পাবেন ১ জিবি ডেটা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.