ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

বেনাপোলসহ সারাদেশের ১১ কাস্টমস কমিশনারকে বদলি

admin by admin
July 16, 2025
in সারা বাংলা
0
বেনাপোলসহ সারাদেশের ১১ কাস্টমস কমিশনারকে বদলি

RelatedPosts

উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১১৯’

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : বেনাপোলসহ সারাদেশের কাস্টমস কমিশনার পর্যায়ের ১১ জন কর্মকর্তাকে এক সাথে বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দুই একদিনের মধ্যে আরও একটি রদবদল হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

জাতীয় বাজেট অনুমোদনের পর বিভিন্ন কাস্টমস হাউজ ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে ও বিভিন্ন দপ্তরে বদলি করা হলো।

তবে বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মো. কামরুজ্জামানকে বদলি করা হলেও তাকে কোন দপ্তর দেয়া হয়নি। আর রাজশাহী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে কাউকে নিয়োগ দেয়া হয়নি।

জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা) মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার (১৫ জুলাই) বলা হয়েছে, বিসিএ (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডার কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের বদলি করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

প্রজ্ঞাপনে ঢাকা উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনকে বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার, রাজশাহী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. আবদুল হাকিমকে পানগাঁও কাস্টমস হাউজে, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের প্রকল্প পরিচালক (কমিশনার) জুয়েল আহমেদকে এ দায়িত্বের পাশাপাশি ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার, চট্রগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির কমিশনার এ, কে, এম নুরুল হুদা আজাদকে ঢাকা শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরে ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক, কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার (চ.দা) মো. মাহফুজুল হক ভূঞাকে চট্রগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার, ঢাকা-২ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার (চ.দা) খন্দকার নাজমুল হককে তার দায়িত্বের পাশাপাশ জাতীয় রাজস্ব বোর্ডের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার (চ.দা) ড. আবু নুর রাশেদ আহম্মেদকে চট্রগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক, জাতীয় রাজস্ব বোর্ডের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের মহাপরিচালক কমিশনার (চ.দা) অরুন কুমার বিশ্বাসকে রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার, ঢাকা শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের কমিশনার (চ.দা) মো. আবদুল মান্নান সরদারকে কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার, চট্রগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার (চ.দা) মোহাম্মদ শফি উদ্দিনকে চট্রগ্রাম কাস্টমস হাউজের কমিশনার এবং পানগাঁও কাস্টমস হাউজের কমিশনার (চ.দা) মিয়া মো. আবু ওবায়দাকে ঢাকা উত্তরের কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজেট পাশের পর পরই প্রতিবছরের ন্যায় এবারও জাতীয় রাজস্ব বোর্ডে কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের রুটিন মাফিক বদলি করা হয়েছে। তবে এবারের বদলি একটু ভিন্ন হতে পারে।

জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের বিরুদ্ধে আন্দোলনে যোগ দেওয়া, বদলীর আদেশ ছিড়ে ফেলানো, বিভিন্ন কাস্টমস হাউজে শাট ডাউন ঘটানো ও এনবিআরের চেয়ারম্যানের অপসারণ আন্দোলনে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতোমধ্যে কাস্টমস ও আয়কর বিভাগের কয়েকজনকে বাধ্যতামূলক অবসর, সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সাথে দুদকের অনুসন্ধানও চলছে বেশ কয়েকজনের বিরুদ্ধে। এর মধ্যেই ১১ কমিশনারকে বদলির ঘটনা ঘটলো।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

গভীর রাতে ঘরে ঢুকে চুরির পর পুলিশের স্ত্রীকে ‘ধর্ষণ’

Next Post

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দিল নিষিদ্ধ ছাত্রলীগ

Next Post
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দিল নিষিদ্ধ ছাত্রলীগ

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দিল নিষিদ্ধ ছাত্রলীগ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.