ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি: বড়বোন নিহত, নিখোঁজ ছোটবোন

admin by admin
July 12, 2025
in সারা বাংলা
0
ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি: বড়বোন নিহত, নিখোঁজ ছোটবোন

RelatedPosts

উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১১৯’

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নিলা আক্তার (১৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে তার ৯ বছর বয়সী ছোটবোন নিহা আক্তার। আহত হয়েছেন বাবা আব্দুর রহমান (৫৫) ও মা নিপা আক্তার (৪০)।শুক্রবার (১১ জুলাই) বিকাল সাড়ে পাঁচটার দিকে পাকুন্দিয়ার দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত নিলা গুরুদয়াল সরকারি কলেজের এইচএসসির শিক্ষার্থী। তার নিখোঁজ ছোট বোন নিহা আক্তার (৯) চতুর্থ শ্রেণীর ছাত্রী। হতাহতদের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামে।

এ দিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। তবে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত নিখোঁজ নিহাকে উদ্ধার করতে পারেনি তারা।

পুলিশ জানায়, বিকেলে ভাঙারি ব্যবসায়ী আব্দুর রহমান স্বপরিবারে পাকুন্দিয়ার দক্ষিণ চরটেকি বেড়াতে যান। সেখানে গিয়ে ছোট্ট ডিঙ্গি নৌকা ভাড়া করে ব্রহ্মপুত্র নদে ঘুরতে বের হন। কিছুক্ষণ পর বড় একটি ট্রলারের ঢেউয়ে ডিঙ্গি নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করলেও ৯ বছরের নিহা আক্তারকে খুঁজে পায়নি।

তিনজনকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিলাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, ব্রহ্মপুত্র নদের পাশে দক্ষিণ চরটেকি এলাকাটি সম্প্রতি পর্যটন স্পট হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে। এখানে প্রতিদিন বহু লোক ঘুরতে যায়। তবে সেখানে নৌযানগুলো খুবই ছোট। আর নিরাপত্তামুলক ব্যবস্থা নেই বললেই চলে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াৎ হোসেন নৌ দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সন্ধ্যার পরও উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। নিখোঁজের সন্ধান না পাওয়া পর্যন্ত তা চলবে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

Next Post

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Next Post
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.