ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

পাহাড়ে ঘুরতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

admin by admin
July 10, 2025
in সারা বাংলা
0
পাহাড়ে ঘুরতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

RelatedPosts

উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১১৯’

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : চট্টগ্রামের মীরসরাইয়ের সোনাপাহাড় এলাকার মেলখুম গিরিপথে ঘুরতে গিয়ে পা পিছলে পড়ে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় তাদের সঙ্গে আহত হয়েছেন আরো তিনজন। বুধবার (৯ জুলাই) বিকেলে মেলখুম গিরিপথ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়

নিহতরা হলেন— চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতের চর গ্রামের আরফান গালিব (২২) ও ঢাকার যাত্রাবাড়ীর ধুনিয়ালাপাড়া এলাকার মো. ইব্রাহিম হৃদয় (২২)।

তারা ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজির সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। এছাড়া আহতরা হলেন- মো. মিরাজ, রায়হান ও সায়েম।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ফেনী থেকে তিন বন্ধু মিলে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে ঘুরতে যান। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় আরো দুই তরুণ।

সেদিন রাত থেকে তাদের কোনো সন্ধান না পেয়ে আরেক বন্ধু জিহাদ হাসানসহ কয়েকজন মেলখুম গিরিপথে গিয়ে স্থানীয় বাসিন্দা, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে নিখোঁজ হওয়ার বিষয়টি জানান।

পরে বুধবার বিকেল ৫টার দিকে ঘটনাস্থল থেকে গালিব ও হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।আহত সায়েম বলেন, প্রথমে হৃদয় পা পিছলে পড়ে যান।

তাকে উদ্ধার করতে গিয়ে গালিবও পড়ে যান। পরে পানির স্রোতের কারণে তাদের আর পাওয়া যায়নি। আমিসহ ওই এলাকার স্থানীয় দুজন সারারাত সেখানে থেকে তাদের খোঁজাখুজি করি, কিন্তু পাইনি।

এই বিষয়ে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুর বিভাগে দায়িত্বরত ডা. রাজু সিংহ বলেন, হাসপাতালে আহত অবস্থায় তিনজনকে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, সোনাপাহাড় মেলখুম ট্রেইলে পাঁচজন পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি।

বুধবার বিকেলে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে বুধবার রাতে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শাহিন চত্বরে দুই ছাত্রের জানাযা সম্পন্ন করে তাদের লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

রংপুরে বউভাত থেকে ফেরার পথে পুকুরে বাস, নিহত ৩

Next Post

মোবাইল তুলতে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

Next Post
মোবাইল তুলতে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

মোবাইল তুলতে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.