ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সালথায় পানির সংকটে সোনালী আঁশ, বিপাকে পাটচাষিরা

admin by admin
July 7, 2025
in সারা বাংলা
0
সালথায় পানির সংকটে সোনালী আঁশ, বিপাকে পাটচাষিরা

RelatedPosts

ধামরাইয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১১৯’

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত


রপসীবাংলা৭১ প্রতিবেদক : ফরিদপুরের সালথায় শুরু হয়েছে সোনালী আঁশ পাট কাটার মৌসুম। মাঠজুড়ে চলছে কাটাকুটি আর আঁশ ছাড়ানোর তোড়জোড়। কিন্তু খালে-বিলে পানি না থাকায় পাট জাগ দেওয়ার উপযোগী স্থান মিলছে না, ফলে চরম দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। রাস্তার ধারে কিংবা পুকুরে মাটি দিয়ে কোনোভাবে পাট জাগ দেওয়া হচ্ছে, তবে এতে আঁশের মান আশানুরূপ হচ্ছে না।

বিকল্প না পেয়ে কেউ কেউ ভ্যানে বা নছিমনে পাট বহন করে কুমার নদে নিয়ে জাগ দিচ্ছেন। এতে শ্রম ও পরিবহন খরচ যেমন বেড়েছে, তেমনি সময়ও লাগছে বেশি। তাতে আবার জলবদ্ধ পাটের রং ও মান খারাপ হয়ে যাচ্ছে—চাষিদের দুশ্চিন্তা আরও বাড়ছে।

চাষিদের দাবি, পাটের ন্যায্য দাম নিয়ে তারা উদ্বিগ্ন। বীজ, জৈব ও রাসায়নিক সার, কীটনাশক এবং শ্রমিকদের মজুরির মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে। তারা সরকারের কাছে বীজ, সার ও কীটনাশকের দাম কমানোর সহ ফরিদপুর স্লুইচগেইট খুলে দেওয়ার দাবী জানিয়েছেন সালথার চাষিরা।

তরুন পাটচাষি নয়ন কান্ত জানান, আমাদের আটঘর ইউনিয়নের মাঠে-ঘাটে কোথাও পানি নেই। পাট কেটে জাগ দিতে অনেক কষ্ট হচ্ছে। ফরিদপুর স্লুইচগেটের অপরপাশে পানি বাড়ছে, তাই স্লুইচগেট খুলে দিলে আমরা পানি পেতাম।

পাট চাষি জয়নাল হোসেন জানান, খালে-বিলে, নদী-নালায়, পুকুরে পানি নেই; পাট জাগ দেবো কোথায়? ভালো পানি না হলে পাটের রং ভালো হবে না। আমাদের দাবি, পানির জন্য যেন স্লুইচগেইট খুলে দেওয়া হয়।

উপজেলার আরেক পাট চাষি লোকমান মোল্যা জানান, বৃষ্টিতে পাটের খেতে ছিলছিলে পানি হয়েছে, এতে পাটের গোড়া নষ্ট হয়ে গেছে। খেতে বেশি পানি হলে পাটের গোড়া পঁচন ধরতো না। খেতের পাট খেতেই জাগ দেওয়া যেত। এখন নছিমন ও ভ্যানে করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, পাট জাগ দিতে। পানির অভাবে পাটের কালার খারাপ হচ্ছে, দামও কম পাবো। সব মিলিয়ে চিন্তায় আছি।

ফরিদপুর সালথা উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার জানান, এবছর সালথায় ১৪ হাজার ১০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। অতি বৃষ্টির কারণে পাট ক্ষেতে পানি জমে পাটের গোড়া পচন ধরেছে। এখন যারা পাট কাটবে তাদের ফলন ভালো হবে।

তিনি আরো জানান, পানি না থাকায় পাট পঁচনে সমস্যা হচ্ছে পাট চাষিদের, এতে পাটের কালার খারাপ হতে পারে। ফরিদপুরের স্লুইচগেইট যাতে খুলে দেয়, সেজন্য আমরা চেষ্টা করছি।
রপসীবাংলা৭১/এআর

Previous Post

ভালোবাসা জিতল হারল কাঁটাতার, ভালোবাসার টানে খুলনায় চীনা যুবক

Next Post

নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

Next Post
নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.