ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ক্লাব বিশ্বকাপ,আল হিলালকে কাঁদিয়ে সেমিফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স

admin by admin
July 5, 2025
in খেলাধুলা
0
ক্লাব বিশ্বকাপ,আল হিলালকে কাঁদিয়ে সেমিফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স

RelatedPosts

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস

স্পেনে ট্রেন দুর্ঘটনা, কোপা দেল রের ম্যাচ স্থগিত

টি-টোয়েন্টির যে রেকর্ডে ভারতেরও ওপরে উগান্ডা


রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : ম্যানচেস্টার সিটির মতো ক্লাবকে হারিয়ে ফুটবলবিশ্বে আলোড়ন তুলেছিল আল-হিলাল। সেই জয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নিয়েছিল সৌদি প্রো লিগের ক্লাবটি। তবে শেষ চারে যাওয়ার লড়াইয়ে এসে ব্রাজিলিয়ান ক্লাবের কাছে থমকে যেতে হলো তাদের।

ফ্লোরিডার মাঠে শুক্রবার রাতে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের কাছে ২-১ গোলে হেরে ক্লাব বিশ্বকাপ থেকেই বিদায় নেয় আল-হিলাল।

আর এই জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল ফ্লুমিনেন্স।ম্যাচ শুরুর আগে মাঠজুড়ে নেমে আসে শোকাবহ পরিবেশ। স্পেনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভাকে শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় আল-হিলালের দুই পর্তুগিজ খেলোয়াড় রুবেন নেভেস ও জোয়াও কানসেলোর চোখের পানি ছুঁয়ে যায় সবাইকে।

আবেগময় মুহূর্ত পেরিয়ে মাঠে গড়ায় বল।ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল আল-হিলাল। বল দখল, শট—সবকিছুতেই এগিয়ে থাকলেও গোলের সামনে গিয়ে বারবার ব্যর্থ হয় তারা। পুরো ম্যাচে ১৫টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখলেও তা থেকে কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি তারা।

অন্যদিকে, বল দখলে পিছিয়ে থেকেও সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ জিতে নেয় ফ্লুমিনেন্স। প্রথমার্ধের ৪০ মিনিটে মাথেউস মার্তিনেল্লির গোলে এগিয়ে যায় ব্রাজিলিয়ান ক্লাবটি। বিরতির পর গোল শোধ করেন আল-হিলালের মার্কোস লিওনার্দো। তবে ৭০ মিনিটে বদলি খেলোয়াড় হারকিউলিসের গোলে ফের লিড নেয় ফ্লুমিনেন্স।

শেষ মুহূর্তে গোল শোধে মরিয়া চেষ্টা চালায় আল-হিলাল।

তবে ফ্লুমিনেন্সের জমাট রক্ষণ আর ম্যাচে ফিরতে দেয়নি সৌদি ক্লাবটিকে।

রুপসীবাংলা৭১/এআর

Previous Post

হাতিরঝিলে ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশি ৮০০ প্রতিযোগী

Next Post

বগুড়ায় অপহৃত তিন শিক্ষার্থীকে উদ্ধার, কিশোরগ্যাংয়ের ৪ জন আটক

Next Post
বগুড়ায় অপহৃত তিন শিক্ষার্থীকে উদ্ধার, কিশোরগ্যাংয়ের ৪ জন আটক

বগুড়ায় অপহৃত তিন শিক্ষার্থীকে উদ্ধার, কিশোরগ্যাংয়ের ৪ জন আটক

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.