ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

আরও এক ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন সাকিব আল হাসান

admin by admin
June 23, 2025
in খেলাধুলা
0
আরও এক ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন সাকিব আল হাসান

RelatedPosts

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস

স্পেনে ট্রেন দুর্ঘটনা, কোপা দেল রের ম্যাচ স্থগিত

টি-টোয়েন্টির যে রেকর্ডে ভারতেরও ওপরে উগান্ডা


রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার এবার খেলবেন ক্যারিবিয়ান অঞ্চলে আয়োজিত ম্যাক্স সিক্সটি টি-টেন ক্রিকেট লিগের দ্বিতীয় আসরে।

রোববার (২২ জুন) নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। তবে সাকিব কোন দলের হয়ে মাঠে নামবেন, তা এখনো জানায়নি আয়োজকরা।

আগামী ১৬ জুলাই কেম্যান আইল্যান্ডে শুরু হচ্ছে এই লিগের দ্বিতীয় আসর, চলবে এক সপ্তাহব্যাপী। ২৩ জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ‘ক্যারিবিয়ান টাইগার্স’।

এই লিগে সাকিবের সঙ্গে দেখা যাবে আফগানিস্তানের মোহাম্মদ নবী, ইংল্যান্ডের ডেভিড মালান ও অ্যালেক্স হেলস, ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্স এবং শ্রীলঙ্কার থিসারা পেরেরার মতো বিশ্বখ্যাত তারকাদের।

সম্প্রতি সাকিব চুক্তিবদ্ধ হয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের সঙ্গে। তার আগে পিএসএলে খেলার মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রত্যাবর্তন করেন তিনি। গত বছর কাউন্টি ক্রিকেটে অংশ নেওয়ার সময় তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলে নিষেধাজ্ঞায় পড়তে হয় সাকিবকে। পরে অ্যাকশন শুধরে তিনি ফিরেছেন মাঠে।

রাজনীতি, বিতর্ক আর নিষেধাজ্ঞার অধ্যায় পেছনে ফেলে সাকিব আবারও ফিরছেন পরিচিত রূপে, মাঠে ও ফ্র্যাঞ্চাইজি লিগে একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ

Next Post

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোটে নিষেধাজ্ঞা

Next Post
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোটে নিষেধাজ্ঞা

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোটে নিষেধাজ্ঞা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.