• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

শ্রীপুরে স্কুল ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের অভিযোগ

admin by admin
June 17, 2025
in আইন ও আদালত
0
শ্রীপুরে স্কুল ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের অভিযোগ

RelatedPosts

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

এআই প্রযুক্তিতে তৈরি ভুয়া ছবি ও মিথ্যা সংবাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা গাজী জুয়েল

নারায়ণগঞ্জ পিবিআই কর্তৃক অপহৃত দুই শিশু উদ্ধারঃ মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে এক স্কুলছাত্রীকে (১৪) ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ এবং বাড়ি থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা মোছা: ছাবিনা বাদী হয়ে অভিযুক্ত তায়েব (১৮) সহ চারজনকে বিবাদী করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় কবি নজরুল মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী। স্কুলে আসা-যাওয়ার পথে প্রধান অভিযুক্ত তায়েব তাকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে উত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিয়ে আসছেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তায়েব ওই ছাত্রীকে নানা ধরনের হুমকি দিয়ে আসছিল। বিষয়টি জানতে পেরে ছাত্রীর মা অভিযুক্ত তায়েবকে শাসন করলে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মেয়েকে তুলে নিয়ে খুন-জখমের হুমকি দেয়।

অভিযোগে উল্লেখ করা হয়, এরই জেরে গত ১৪ জুন, ২০২৫ তারিখে বিকাল আনুমানিক ৪টার দিকে অভিযুক্ত তায়েব স্কুল ছাত্রীকে ফুসলিয়ে ও লোভ দেখিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে মেয়েকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। ভুক্তভোগী ছাত্রীর মা মোছা: ছাবিনা তার অভিযোগে আরও দাবি করেন, মেয়েকে খুঁজে না পাওয়ার পর তিনি ঘটনা তল্লাশি করে দেখেন যে, তার ব্যবহৃত একটি আইফোন ১২ প্রো মোবাইল সেট (আনুমানিক মূল্য ৬২,০০০ টাকা), নগদ ২ লক্ষ টাকা এবং প্রায় ২ ভরি ওজনের স্বর্ণালংকার পাওয়া যাচ্ছে না। প্রধান অভিযুক্ত তায়েব তার মেয়েকে ফুসলিয়ে এই সমস্ত টাকা ও মালামাল নিয়ে যেতে বাধ্য করেছে।ঘটনার পর অভিযুক্ত তায়েবের বাবা শহিদ (৪৫), ভাই জহিরুল (২৪) এবং তাদের সহযোগী সাগরকে (২৩) বিষয়টি জানানো হলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেয় বলে অভিযোগে বলা হয়েছে।

পরবর্তীতে তারা জানতে পারেন, অভিযুক্ত তায়েব ও তার মেয়ে ৪নং বিবাদী সাগরের বাড়িতে অবস্থান করছে। সেখানে গেলে সাগর তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং খুন-জখমের হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।ভুক্তভোগী ছাত্রীর মা বর্তমানে তার মেয়ের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন। অভিযোগে তিনি আশঙ্কা প্রকাশ করেন, তার মেয়েকে ধর্ষণ, খুন বা জোরপূর্বক বিয়ে দেওয়া হতে পারে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনার পর তিনি থানায় এসে এই অভিযোগ দায়ের করেন এবং তার মেয়েকে উদ্ধারসহ অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানান।

Previous Post

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Next Post

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সুষ্ঠু নির্বাচনের দাবি, ড. আতিক মুজাহিদের

Next Post
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সুষ্ঠু নির্বাচনের দাবি, ড. আতিক মুজাহিদের

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সুষ্ঠু নির্বাচনের দাবি, ড. আতিক মুজাহিদের

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.