ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

শেকড়ের টানে নৌপথে রাজধানী ছেড়েছে লাখ লাখ মানুষ

admin by admin
June 5, 2025
in জাতীয়
0
শেকড়ের টানে নৌপথে রাজধানী ছেড়েছে লাখ লাখ মানুষ

RelatedPosts

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ বৃহস্পতিবার ৫ জুন,২০২৫ সরকারি ছুটির প্রথম দিনে সকাল থেকেই সড়ক, রেল ও নৌ-পথে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের ভিড় বাড়লেও লঞ্চগুলো নির্ধারিত সময়ে ছেড়েছে।

যদিও ঈদ বিবেচনায় যাত্রীর চাপ তুলনামূলক কম। কারণ পদ্মা সেতু চালুর পর থেকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের মধ্যে সড়কপথের প্রতি আগ্রহ বেড়েছে, ফলে লঞ্চে যাত্রীর চাপ কমে গেছে ।

অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষ্যে গত ৩ জুন থেকে সদরঘাট হতে দক্ষিণাঞ্চলের ৪১টি রুটে বিশেষ লঞ্চ সার্ভিস চালু রয়েছে। যাত্রীদের চাপের ওপর ভিত্তি করে অতিরিক্ত লঞ্চের ব্যবস্থাও রাখা হয়েছে। ঈদকালীন ভ্রমণ নিরাপদ ও নির্বিঘ্ন করতে পর্যাপ্ত সংখ্যক লঞ্চ দক্ষিণাঞ্চলের উদ্দেশ্য যাত্রা করেছে।

সদরঘাটে ঘুরে দেখা গেছে, লঞ্চগুলো নির্ধারিত সময়ে ছেড়ে গেছে, যাত্রীর সংখ্যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। যদিও অনেক লঞ্চের কেবিনের টিকিট বিক্রি হয়নি, ফলে কোনো কোনো যাত্রী সরাসরি এসে টিকিট সংগ্রহ করতে পেরেছেন। সকাল থেকে সদরঘাটে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনাসহ দক্ষিণাঞ্চলের অনেক লঞ্চ ঘাটে নোঙর করা থাকলেও অনেক বেশি ভিড় দেখা যায়নি। যাত্রীদের দুপুরের মধ্যে ঘাটে আসতে বলা হলেও দূরপাল্লার কোনো লঞ্চ নির্ধারিত সময়ের আগে ঢাকা থেকে ছেড়ে যায়নি।

বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা আরিফ উদ্দিন এ বিষেয়ে বলেন, প্রতিদিন সদরঘাট থেকে ৪৩টি রুটে ৬০ থেকে ৭০টি লঞ্চ ছেড়ে যায়। ঈদ উপলক্ষ্যে যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় লঞ্চের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। তবে যাত্রীদের উপচে পড়া ভিড় নেই। পদ্মা সেতু চালু হওয়ার পর মূলত ঈদের সময়েই যাত্রী বেশি হয়, অন্যান্য সময়ে যাত্রীর সংখ্যা খুবই কম থাকে।

ঈদ উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে। নৌপথে চলাচলকারী যাত্রী সাধারণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা হট লাইন নম্বর-৯৯৯ এবং যাত্রী সেবা সংক্রান্ত বিষয়ে বিআইডব্লিউটিএর হটলাইন নম্বর-১৬১১৩ চালু রয়েছে।

Previous Post

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে মেগাস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তাণ্ডব’

Next Post

যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতিতে যা যা ঘটতে যাচ্ছে

Next Post
যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতিতে যা যা ঘটতে যাচ্ছে

যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতিতে যা যা ঘটতে যাচ্ছে

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.