• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

আসনের দাবিতে চবির হলগেটে শিক্ষার্থীদের তালা

admin by admin
May 22, 2025
in শিক্ষা-সংস্কৃতি
0
আসনের দাবিতে চবির হলগেটে শিক্ষার্থীদের তালা

RelatedPosts

ঢাকায় রাশিয়ান হাউসে শিল্প ও ঐতিহ্যের উদযাপন!

AI বদলে দিচ্ছে মানুষের দৈনন্দিন জীবন, CES 2027-এ আরও বড় পরিসরে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মো. ফরহাদ হোসেন হলে বৈধভাবে আসন বরাদ্দ দিয়ে পরে স্থগিত করায় হলগেটে তালা দিয়ে বিক্ষোভ করছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা ৬টায় শিক্ষার্থীরা ফরহাদ হলের সামনে জড়ো হতে থাকেন। পরে সাড়ে ৭টায় হলগেটে তালা দিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। সমাধান না হওয়া পর্যন্ত তারা হলেই থাকবেন বলে জানিয়েছেন।

ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, গত ১৭ মে উপ-উপাচার্য কামাল স্যার আমাদের বলেছিলেন, আজ (২২ মে) আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আইসিটিতে গেলে সেল পরিচালক আমাদের জানিয়েছেন, এখন সমাধান অসম্ভব। কখন সমাধান হবে সে সম্পর্কেও তিনি কথা বলতে চান না।

শিক্ষার্থীরা আরো বলেন, সেল পরিচালক বলেছেন, এর সমাধান একমাসেও হতে পারে, ছয় মাসেও লাগতে পারে। গত ১৩ এপ্রিল থেকে আমরা ছন্নহারা হয়ে ঘোরাঘুরি করছি। এমতাবস্থায় আমরা হলগেটে তালা দিয়েছি। সমাধান না হওয়া পর্যন্ত আমরা হল ছাড়ব না।

২০২১-২২ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী আলমগীর হোসেন বলেন, “দীর্ঘ দেড় মাস ধরে আমরা আমাদের বৈধ সিট নিয়ে হয়রানির শিকার হচ্ছি। প্রশাসন বিষয়টি সমাধান করলেও কার্যত আমাদের দিকে তাদের কোনো দৃষ্টি নেই। সমাবর্তনের পরে হলে ওঠাবে বললেও এখন তাদের কোনো সাড়া নেই। আমরা আর কারো কাছে ঘুরব না। আমাদের কর্মসূচি চলমান থাকবে।”

দীর্ঘদিন পর ফরহাদ হোসেন হলে আবাসন বরাদ্দের আবেদন নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর ভিত্তিতে হলে আসন বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের নাম উল্লেখ করে ফলাফল দেয় আইসিটি সেল। হলে সিট সংখ্যা ৭০০। এর মধ্যে ৫৩০ জন শিক্ষার্থীর সিট নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে তাদের অধিকাংশ হলটিতে উঠেছেন। মৌখিক পরীক্ষায় বাকি ১৭০ জন শিক্ষার্থীর সিট স্থগিত রাখা হয়েছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

শাওন-হারুনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Next Post

নওগাঁয় আজ থেকে আম পাড়া শুরু

Next Post
নওগাঁয় আজ থেকে আম পাড়া শুরু

নওগাঁয় আজ থেকে আম পাড়া শুরু

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.