• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ইস্টার্ন ইউনিভার্সিটিতে “তারুণ্যের উৎসব ও বর্ষবরণ— ১৪৩২” এর রঙিন উদযাপন

admin by admin
April 22, 2025
in শিক্ষা-সংস্কৃতি
0
ইস্টার্ন ইউনিভার্সিটিতে “তারুণ্যের উৎসব ও বর্ষবরণ— ১৪৩২” এর রঙিন উদযাপন

RelatedPosts

ঢাকায় রাশিয়ান হাউসে শিল্প ও ঐতিহ্যের উদযাপন!

AI বদলে দিচ্ছে মানুষের দৈনন্দিন জীবন, CES 2027-এ আরও বড় পরিসরে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসে সাজ সাজ রবে উদযাপিত হলো বর্ণাঢ্য “তারুণ্যের উৎসব ও বর্ষবরণ— ১৪৩২”। বৈশাখের রঙিন আবহে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় উৎসবের মিলনমেলায়, যেখানে শিক্ষক—শিক্ষার্থী, কর্মকর্তা—কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয় পুরো পরিবেশ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. শামসুল হুদা। তিনি তার বক্তব্যে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, “বাংলার গৌরবোজ্জ্বল ইতিহাস ও সংস্কৃতি ধারণ করে আগামীর পথে এগিয়ে যাওয়াই তোমাদের দায়িত্ব। জাতির উন্নয়নে তোমাদের সৃজনশীলতা ও মেধাই হবে মূল চালিকাশক্তি। তরুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রতি বিগত জুলাই বিল্পবের অবদানের প্রশংসা করেন এবং জাতিকে ভাবিষ্যতে সমৃদ্ধ রাখতে তাদের সামগ্রিক সহযোগিতা কামনা করেন।” এছাড়া তিনি দল—মত নির্বিশেষে সকলকে নিয়ে এই উৎসব উদযাপনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান তারুণ্যের শক্তিকে স্বাগত জানিয়ে বলেন, “তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হিসেবে এই উৎসব তোমাদের মধ্যে দেশপ্রেম ও সম্প্রীতির বীজ বপন করুক।”
প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের ডিন অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষার সঙ্গে সংস্কৃতির সমন্বয়ই একজন শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলে।”
ইস্টার্ন ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের আয়োজনে এই উৎসবে ছিল বৈচিত্রময় আয়োজন — বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্ল্যাশ মব, নাগরদোলা, দোলনা ও বাহারি স্টল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক সৈয়দ হাবিব আনোয়ার পাশা ও কালচারাল ক্লাবের কো—অর্ডিনেটর সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল—ফাহাদ। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও ক্যারিয়ার সার্ভিসেসের উপ—পরিচালক কেএম মনিরুল ইসলাম।
ইস্টার্ন ইউনিভার্সিটি তারুণ্যের উদ্দীপনা, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই উৎসব তারুণ্যের প্রাণশক্তি ও সংহতিরই প্রতীক হয়ে থাকল।

Previous Post

নির্যাতনে দিশেহারা পৃথিবী তান্ডব লীলা থামবে কবে: সবুজ আন্দোলন

Next Post

জ্বালানি-খনিজ-পানি সম্পদ ব্যবস্থাপনায় ভূতত্ত্ববিদদের পদায়নের দাবি

Next Post
জ্বালানি-খনিজ-পানি সম্পদ ব্যবস্থাপনায় ভূতত্ত্ববিদদের পদায়নের দাবি

জ্বালানি-খনিজ-পানি সম্পদ ব্যবস্থাপনায় ভূতত্ত্ববিদদের পদায়নের দাবি

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.