ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ

admin by admin
November 18, 2026
in সারা বাংলা
0
চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ

RelatedPosts

সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

কুড়িগ্রামের চিলমারীতে বিনামূল্যে বীজ-সার বিতরণ

বড়বাড়ী হাটে সপ্তাহে কোটি টাকার কলা বেচাকেনা


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : পাবনাবাসীর দীর্ঘ কয়েক দশকের লালিত স্বপ্ন ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ। রেলপথমন্ত্রী রবিউল আলম আনুষ্ঠানিকভাবে নতুন এই ট্রেন চলাচলের উদ্বোধন করবেন।

ঐতিহাসিক এই মুহূর্তকে কেন্দ্র করে পাবনা রেলওয়ে স্টেশনে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা ও ব্যাপক প্রস্তুতি। সরাসরি ট্রেন চালুর খবরে জেলাজুড়ে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করলেও ট্রেনের রুট এবং ঈশ্বরদীতে ইঞ্জিন ঘোরানোর কারণে বাড়তি সময় লাগার বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যে কিছুটা অসন্তোষ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন এই রুটে একজোড়া আন্ত:নগর ট্রেন চলাচল করবে। প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’। অন্যদিকে, ঢাকা থেকে প্রতিদিন বেলা ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশে যাত্রা শুরু করবে ‘পাবনা গোধূলী এক্সপ্রেস’। এ উপলক্ষে ভারত থেকে আমদানি করা ১৮টি নতুন রেলকোচের মধ্যে ১২টি কোচ এই রুটের ট্রেনে যুক্ত করা হচ্ছে, যা যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে।

উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে এরই মধ্যে রেল মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা পাবনা স্টেশন এলাকা পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন করেছেন। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে নিশছিদ্র নিরাপত্তাব্যবস্থা।

পাকশী রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মেহেদী হাসান জানান, উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে পাবনা রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, সরাসরি ট্রেন চালুর খবরে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। পাবনা স্টেশন এলাকার বাসিন্দা মাহবুব মোর্শেদ ও শাহ জামান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বহুদিনের অপেক্ষা আজ পূরণ হতে যাচ্ছে। এখন কম খরচে ও নিরাপদে ঢাকায় যাতায়াত করা সম্ভব হবে, যা জেলার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসা খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।

তবে আনন্দের পাশাপাশি রুট ব্যবস্থাপনা নিয়ে আক্ষেপও রয়েছে স্থানীয়দের। পাবনা থেকে ঢাকায় যাওয়ার পথে ট্রেনটিকে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে গিয়ে ইঞ্জিন ঘুরিয়ে পুনরায় যাত্রা শুরু করতে হবে, যাতে ভ্রমণের সময় কিছুটা বেড়ে যাবে। এ বিষয়ে পৌর এলাকার মনসুরাবাদ আবাসিক এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম ও মিজানুর রহমান বলেন, সরাসরি ট্রেন চালু হওয়া নিঃসন্দেহে আনন্দের। কিন্তু ঈশ্বরদী হয়ে ঘুরে যাওয়ার কারণে সময় বেশি লাগবে। রুটটি আরও সংক্ষিপ্ত ও সময়সাশ্রয়ী করার জন্য আমরা রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

নতুন কোচ দিয়েই ট্রেনটি চালুর পরিকল্পনার কথা জানিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম বলেন, চাইলে এক বছর আগেই পুরোনো কোচ জোড়াতালি দিয়ে ঢাকা-পাবনা আন্ত:নগর ট্রেন চালু করা যেত। তবে বিলম্ব হলেও একদম নতুন কোচ দিয়ে পূর্ণাঙ্গভাবে ট্রেনটি চালু করার ইচ্ছা থেকেই আমরা সময় নিয়েছি।

পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের কথা উল্লেখ করে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, পাবনার মানুষ সম্মিলিতভাবে এই ট্রেনটি চেয়েছিল। দেশের যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তনে বর্তমান সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা ও পদক্ষেপের সুফল আজ আমরা পাচ্ছি। সব মিলিয়ে, নতুন এই রেল যোগাযোগ চালুর মধ্য দিয়ে পাবনার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। এখন যাত্রীদের একটাই প্রত্যাশা নির্ধারিত সময়সূচি মেনে নিয়মিত ট্রেন চলাচল নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে রুট ও যাত্রার সময় আরও যাত্রীবান্ধব করতে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

তিতুমীর কলেজের সামনে বাসে আগুন

Next Post

ইউক্রেন যুদ্ধ চললে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়বে: কানাডার প্রধানমন্ত্রী

Next Post
ইউক্রেন যুদ্ধ চললে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়বে: কানাডার প্রধানমন্ত্রী

ইউক্রেন যুদ্ধ চললে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়বে: কানাডার প্রধানমন্ত্রী

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাসà§