রুপসীবাংলা৭১ প্রতিবেদক : রাজধানীর তিতুমীর কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।বনানী থানার ডিউটি অফিসার বিকিরণ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তিতুমীর কলেজের সামনে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের সদস্যরা উপস্থিত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
তবে কীভাবে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকে করে এসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।
রুপসীবাংলা৭১/এআর


