• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

টি-টোয়েন্টির যে রেকর্ডে ভারতেরও ওপরে উগান্ডা

admin by admin
October 25, 2026
in খেলাধুলা
0
টি-টোয়েন্টির যে রেকর্ডে ভারতেরও ওপরে উগান্ডা

RelatedPosts

৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য

‘দেশের মাটিতে খেলা, নিজেদের সেরাটা দিয়ে সম্মান ধরে রাখতে চাই’ : সানজিদা

সুপার ওভারে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ


রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জয়ের সংখ্যায় সবার আগে ভারত। শনিবার নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে ২০০ জয়ের মাইলফলক ছুঁয়েছে তারা। তবে জয়-হারের অনুপাতে ভারতের চেয়েও এগিয়ে আফ্রিকার ছোট দেশ উগান্ডা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০০ ম্যাচ খেলে ভারতের জয় ২০০টি। জয়ের হার ৭১.২০ শতাংশ। অন্যদিকে, মাত্র ১৩১ ম্যাচে ১০১ জয় পেয়েছে উগান্ডা। তাদের জয়-হারের অনুপাত ৩.৭৪, যেখানে ভারতের ২.৪০৯। অর্থাৎ, এই পরিসংখ্যানে ভারতকে ছাড়িয়ে গেছে উগান্ডা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্তত ১০০ জয়ের কীর্তি আছে মাত্র নয়টি দলের। সেই তালিকায় নবম স্থানে রয়েছে উগান্ডা। বাংলাদেশের পরিসংখ্যান অবশ্য ভিন্ন। ২২২ ম্যাচে ৮৯ জয়ের বিপরীতে বাংলাদেশের হার ১২৮টি, জয়-হারের অনুপাত ০.৬৯৫। শনিবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা সাব-রিজিওনাল বাছাইপর্বে মোজাম্বিককে ১০ উইকেটে হারিয়েছে উগান্ডা। আগে ব্যাট করে মাত্র ১৯ রানে গুটিয়ে যায় মোজাম্বিক। জবাবে মাত্র পাঁচ বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় উগান্ডা। টি-টোয়েন্টিতে রান তাড়ায় সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের তালিকায় এটি যৌথভাবে দ্বিতীয়। ২০২৩ সালে আইল অব ম্যানের বিপক্ষে ১১৮ বল হাতে রেখে জিতে শীর্ষে রয়েছে স্পেন। তবে উগান্ডার সামনে বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ তুলনামূলক কম। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল তারা। এ ছাড়া আফগানিস্তানের বিপক্ষে একটি এবং জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে দলটি।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

৪৫ বছর পর মায়ের ছায়া খুঁজে পেলেন স্বস্তিকা

Next Post

চার দিনের সরকারি সফরে জাপানে রওনা হলেন প্রধানমন্ত্রী

Next Post
চার দিনের সরকারি সফরে জাপানে রওনা হলেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে জাপানে রওনা হলেন প্রধানমন্ত্রী

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.