• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ওয়ালটন ফ্রিজ কিনে ‘ঘরভর্তি’ পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

admin by admin
October 25, 2026
in অর্থনীতি
0
ওয়ালটন ফ্রিজ কিনে ‘ঘরভর্তি’ পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

RelatedPosts

আগস্টে ইইউতে বাংলাদেশের ডেনিম রপ্তানি ১২.৭১ শতাংশ বেড়েছে

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

বিএসইসির নতুন বিধিমালা জারি,শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্ত হতে পারবে বেসরকারি কোম্পানি


রুপসীবাংলা৭১ অর্থনীতি ডেস্ক : শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে ইলেকট্রনিক্স জায়ান্ট ও সুপারব্র্যান্ড ওয়ালটনের বহুল প্রতীক্ষিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’। পূর্বের ধারাবাহিকতায় এই সিজনেও ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে ঘোষণা করা হয়েছে ‘ওয়ালটন হাউসফুল অফার’। এর আওতায় ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পেতে পারেন ঘরভর্তি পণ্য ফ্রি। এছাড়া রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত আকর্ষণীয় উপহার পাওয়ার সুযোগ। এই ক্যাম্পেইনের সুবিধাগুলো ক্রেতারা উপভোগ করতে পারবেন ৩১ ডিসেম্বর পর্যন্ত।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ এর উদ্বোধন করা হয়। ক্যাম্পেইনের উদ্বোধনী দিনেই (১৭ অক্টোবর) প্রথম বিজয়ী হিসেবে খুলনার ডাকবাংলা ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেয়েছেন গৃহিণী শতরূপা বিশ্বাস। তার পাওয়া ফ্রি পণ্য উপহারের তালিকায় রয়েছে—ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন এবং সাউন্ডবারসহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য। একটি ফ্রিজ কিনে এতগুলো পণ্য একসাথে উপহার পেয়ে শতরূপার পরিবার অনেক খুশি।

সিজন-২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম। অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ চলাকালীন দেশের যেকোনো ওয়ালটন প্লাজা কিংবা পরিবেশক শোরুম থেকে নির্দিষ্ট পণ্য কেনার পর ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং পণ্যের বারকোড দিয়ে ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে ফিরতি এসএমএস-এর মাধ্যমে ক্রেতাদের উপহার পাওয়ার তথ্য জানিয়ে দেওয়া হবে এবং শোরুম কর্তৃপক্ষ তা গ্রাহককে বুঝিয়ে দেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটনের চেয়ারম্যান এস এম শামছুল আলম গ্রাহকসন্তুষ্টি, পণ্যের সর্বোচ্চ গুণগত মান ও সেবার উৎকর্ষ বজায় রাখার ওপর বিশেষভাবে জোর দেন। তিনি আশা প্রকাশ করেন, এই ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের সাথে ওয়ালটনের দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

ওয়ালটন হাই-টেকের ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে দেশজুড়ে ব্যাপক প্রচারণার আহ্বান জানান এবং অফারের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম তাঁর বক্তব্যে বলেন, ‘গ্রাহকদের আস্থাই ওয়ালটনের ব্যবসায়িক সাফল্যের মূল চালিকাশক্তি। একজন সন্তুষ্ট গ্রাহক শুধু পণ্যই কেনেন না, বরং ব্র্যান্ডের প্রতি দীর্ঘমেয়াদি বিশ্বাস স্থাপন করেন এবং অন্যদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেন। ক্রেতাদের এই আস্থার প্রতি সম্মান জানিয়েই সিজন-২৫ এ ঘরভর্তি ফ্রি পণ্য ও বিদেশ ভ্রমণের সুযোগ দেয়া হচ্ছে। তাই উপহার প্রদান ও পণ্য নিবন্ধনের প্রতিটি ধাপে শতভাগ স্বচ্ছতা ও সঠিক গ্রাহকসেবা নিশ্চিত করতে হবে।’

উল্লেখ্য, বিক্রয়োত্তর সেবা আরও দ্রুত ও স্বয়ংক্রিয় করতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে ওয়ালটন। এর মাধ্যমে গ্রাহকের বিস্তারিত তথ্য ওয়ালটনের নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকে, যার ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজেই সেবা পাওয়া যায়। এই কার্যক্রমে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে উৎসাহিত করতেই নিয়মিত বিরতিতে ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করে আসছে ওয়ালটন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন ওয়ালটন প্লাজার এমডি মো. রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান জাকির এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম। তাঁরা ক্যাম্পেইনের প্রচার, বিক্রয় কার্যক্রম জোরদার এবং গ্রাহক পর্যায়ে অফারের সুবিধা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন।

ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহজালাল হোসেন লিমন, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া ডিজিটাল প্লাটফর্মে দেশব্যাপী ওয়ালটন প্লাজা ও ডিলার নেটওয়ার্কের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যুক্ত থাকেন। সংবাদ বিজ্ঞপ্তি
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

প্রকৌশল শিক্ষা ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ

Next Post

১৯৪৬ এ রক্তে রাঙা কোজাগরী পূর্ণিমা : পূর্ব বাংলার ইতিহাস ও হিন্দু সম্প্রদায়ের মনস্তাত্ত্বিক বিপর্যয় (১৯৪৬–১৯৪৭)

Next Post
১৯৪৬ এ রক্তে রাঙা কোজাগরী পূর্ণিমা : পূর্ব বাংলার ইতিহাস ও হিন্দু সম্প্রদায়ের মনস্তাত্ত্বিক বিপর্যয় (১৯৪৬–১৯৪৭)

১৯৪৬ এ রক্তে রাঙা কোজাগরী পূর্ণিমা : পূর্ব বাংলার ইতিহাস ও হিন্দু সম্প্রদায়ের মনস্তাত্ত্বিক বিপর্যয় (১৯৪৬–১৯৪৭)

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.