• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

দ্বৈত পেশা ও সাংবাদিক পরিচয়ের অপব্যবহার রোধে কঠোর অবস্থান প্রেস কাউন্সিলের

admin by admin
October 22, 2026
in বাংলাদেশ, সারা বাংলা
0
দ্বৈত পেশা ও সাংবাদিক পরিচয়ের অপব্যবহার রোধে কঠোর অবস্থান প্রেস কাউন্সিলের

RelatedPosts

শ্রীনগর ও সিরাজদিখান পূজা মন্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা মীর সরফত আলী সপু

সৌদিতে নজরুল-সুইটির মৃত্যুদণ্ড: সম্পর্কের ভুয়া গুঞ্জন, পরিবারের অজানা অধ্যায় ও শোকের ছায়া

শ্রীনগরে দুর্গাপুজার মণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ


নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকতাকে একটি স্বতন্ত্র এবং পূর্ণকালীন পেশা হিসেবে উল্লেখ করে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, শিক্ষকতা বা অন্য কোনো পেশায় থেকে একই সঙ্গে সাংবাদিকতা চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

বুধবার (২১ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর বার্তা দেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বিচারপতি আব্দুল হাকিম জানান, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে দ্বৈত ভূমিকা পালন করছেন—এমন অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে যারা সরকারি বেতনভুক্ত শিক্ষক, তাদের জন্য অন্য কোনো পেশায় বা সাংবাদিকতায় যুক্ত থাকা আইনগত ও নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “সাংবাদিকতা কেবল একটি পরিচয়পত্র বা পদবির বিষয় নয়, এর সঙ্গে গভীর দায়িত্বশীলতা ও পেশাগত শৃঙ্খলা জড়িত।”

সাংবাদিকতার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা রক্ষার ওপর জোর দিয়ে প্রেস কাউন্সিল চেয়ারম্যান আরও বলেন, সংবাদ পরিবেশনে সাংবাদিকদের অবশ্যই ব্যক্তিগত স্বার্থ, ব্যবসায়িক প্রভাব এবং পেশাগত সুবিধার ঊর্ধ্বে উঠতে হবে। নিরপেক্ষতা বজায় রেখে সঠিক তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তুলে ধরার মাধ্যমেই কেবল গণমাধ্যমের প্রতি মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনা সম্ভব।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রেস কাউন্সিলের সচিব ও যুগ্ম সচিব আব্দুস সবুর বলেন, সাংবাদিকতার নাম ভাঙিয়ে কেউ যাতে কোনো ধরনের প্রভাব বিস্তার বা ব্যক্তিগত ফায়দা লুটতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। পেশাদারিত্বের মানোন্নয়নে গণমাধ্যমকর্মীসহ সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান।

Previous Post

৮১ বছরে জাতিসংঘ: মানবতার কল্যাণে কার্যকর জাতিসংঘ চাই

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.