সৌনক ঘোষ:
শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীর পুণ্যলগ্নে ঢাকার শ্রীশ্রী রামকৃষ্ণ মিশনে সন্ধ্যা পূজায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী। এ সময় তিনি উপস্থিত ভক্তদের সঙ্গে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

মহাষ্টমীর এই বিশেষ আয়োজনে ভক্তি, বিশ্বাস ও আধ্যাত্মিকতার আবহে মুখর হয়ে ওঠে রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণ। পূজাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে বিরাজ করে উৎসবের আনন্দ ও সম্প্রীতির পরিবেশ।
দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এ উৎসব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার বার্তা বহন করে।
মহাষ্টমীর সন্ধ্যায় ভারতীয় হাইকমিশনারের এই অংশগ্রহণ এবং ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় উৎসবের আনন্দ ও আন্তরিকতার আবহকে আবহমান বাংলা ও দুই দেশের বন্ধুত্ব কে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।


