নিজস্ব প্রতিনিধিঃ টুঙ্গিপাড়া বন্যাবাড়ী ত্রিপল্লী সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের বাৎসরিক কর্মসূচিতে বিনা মূল্যে বস্ত্র বিতরণ
আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬/১৪৩৩ উপলক্ষে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বন্যাবাড়ী ত্রিপল্লী সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের উদ্যোগে এবং ‘কিছুক্ষনের আখড়া’-র ব্যবস্থাপনায় ব্যাপক বাৎসরিক কর্মসূচি গ্রহন করেন।

২৯শে আশ্বিন ১৪৩৩ (১৬ অক্টোবর ২০২৬) শুক্রবার থেকে ৪ঠা কার্তিক ১৪৩৩ (২১ অক্টোবর ২০২৬) বুধবার পর্যন্ত অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এই পূজা উদযাপিত হবে।
মূল আকর্ষণ ও কর্মসূচি:
বস্ত্র বিতরণ: বাৎসরিক কর্মসূচির অংশ হিসেবে সপ্তমী থেকে নবমী পূজা পর্যন্ত পূজারী ও ভক্তবৃন্দের মাঝে বিনা মূল্যে কাপড়, গেঞ্জি এবং গামছা বিতরণ অনুষ্ঠান।
অন্নপ্রসাদ বিতরণ: পূজার ৫ দিনব্যাপী সকল ভক্ত ও আগত অতিথিদের জন্য মহাপ্রসাদ বা অন্নপ্রসাদের সুব্যবস্থা গ্রহন।

প্রধান অতিথি ও অন্যান্য ব্যক্তিবর্গ:
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রী মৃত্যুঞ্জয় মণ্ডল (প্রতিষ্ঠাতা সভাপতি, কিছুক্ষনের আখড়া ও বন্যাবাড়ী ত্রিপল্লী সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির)। অনুষ্ঠান পরিচালনায় সাধারণ সম্পাদক শ্রী হৃদয় মণ্ডল। এছাড়া পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রী সুমন আচার্য এবং কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন শ্রী মোহন মণ্ডল।
মন্দির কমিটির পক্ষ থেকে ধর্মবর্ণ নির্বিশেষে সকল ভক্ত ও এলাকার সর্বস্তরের জনগণকে উক্ত উৎসবে সপরিবারে উপস্থিত থাকার এবং প্রসাদ গ্রহণের আন্তরিক আমন্ত্রণ জানান।স্থান: কিছুক্ষনের আখড়া, বন্যাবাড়ী ত্রিপল্লী সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির, গ্রাম: বন্যাবাড়ী, পোঃ জোয়ারিয়া, উপজেলা: টুঙ্গিপাড়া, জেলা: গোপালগঞ্জ।


