রুপসীবাংলা ৭১ প্রতিবেদক : মুন্সিগঞ্জের শ্রীনগরে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বারইখালী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ১২ অক্টোবর দিনব্যাপী বারইখালী ইউনিয়নের মন্দির ও পূজা মন্ডপ গুলোতে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।পরিদর্শনকালে মন্ডপ গুলোর সার্বিক নিরাপত্তা, পূজা কমিটির প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সার্বিক খোঁজখবর নেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া এবং শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত।
পরিদর্শন শেষে ওসি সি জুয়েল মিয়া জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্ডপগুলোতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সদস্য ও আনসার বাহিনীর পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি জোরদার রাখতে পাশাপাশি সিসি ক্যামেরা নজরদারি থাকবে এ সময় বারইখালী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিচালনা কমিটির কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
রুপসীবাংলা ৭১/এআর


