• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ

admin by admin
October 6, 2026
in সারা বাংলা
0
বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ

RelatedPosts

ছুটির দিনেও নিজ বাড়িতে রোগী দেখেন মন্ত্রী জাহিদ হোসেন

সারাদেশে ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরীর উদ্যোগ সরকারের

চাঁপাইনবাবগঞ্জে ১৬৪ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কোনো ইউনিট থেকেই বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। যান্ত্রিক ত্রুটির কারণে দুই দিনের ব্যবধানে কেন্দ্রটির প্রথম ও তৃতীয় ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, সোমবার (৫ অক্টোবর) ভোরে ১২৫ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটে এবং মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর ইউনিট দুটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

ত্রুটি শনাক্ত ও মেরামতের কাজ শুরু করেছেন চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনালের প্রকৌশলীরা। তবে মেরামত শেষে ইউনিট দুটি কবে নাগাদ উৎপাদনে ফিরবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানাতে পারেনি কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তৃতীয় ইউনিট থেকে প্রতিদিন গড়ে ১৬০ থেকে ১৭০ মেগাওয়াট এবং প্রথম ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো। ফলে ইউনিট দুটি বন্ধ থাকায় জাতীয় গ্রিডে প্রায় ২১০ থেকে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমেছে।

এ অবস্থায় পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ও লো-ভোল্টেজের সমস্যা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটটি দীর্ঘদিন ধরে সংস্কারকাজের জন্য বন্ধ রয়েছে।

২০২০ সালের নভেম্বর থেকে ইউনিটটির ওভারহোলিং চলছে। কর্তৃপক্ষের আশা, চলতি অক্টোবরের মধ্যেই ইউনিটটি আবার উৎপাদনে ফিরতে পারে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

আদালতের স্থগিতাদেশের পরও জমি দখলের চেষ্টার অভিযোগ প্রাইম ইসলামী লাইফের

Next Post

মার্কিন বোমারু বিমানগুলো বিশ্বের কোথায় কোথায় রয়েছে?

Next Post
মার্কিন বোমারু বিমানগুলো বিশ্বের কোথায় কোথায় রয়েছে?

মার্কিন বোমারু বিমানগুলো বিশ্বের কোথায় কোথায় রয়েছে?

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.