নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অদ্য ৩০ আগস্ট ২০২৬ইং রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সাধারণ শিক্ষক ফেডারেশন এর উদ্যোগে স্বীকৃতিপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবীতে অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়। উক্ত অবস্থান ধর্মঘটে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মোঃ রবিউল ইসলাম। সঞ্চালনায় ছিলেন কমিটির সদস্য সচিব মোঃ ফরিদ। আরো উপস্থিত ছিলেন মোঃ মাইদুল ইসলাম, মোঃ আব্দুস সাত্তার চৌধুরী রাখু, মোঃ মোছাদ্দেক হোসেন, মোঃ আল-আমিন, মোঃ তহিদুল ইসলাম, মোঃ ওফায়েত উল্লাহ, মোঃ এনামুল হক, মোঃ মিজানুর রহমান, মোঃ সারোয়ার হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুল বারি, মোঃ মুসলিম উদ্দিন, মোঃ আরাফাত হোসেন লাজু, মোঃ আজাহার আলী, মোঃ আতোয়ার, মোঃ জনাব আলী, মোঃ আজিজুর রহমান, মোঃ মোকাররম হোসেন, মোঃ নুরুল হক প্রমুখ।
বক্তারা বলেন- ১৯৭৮ অডিনেন্স মোতাবেক ১৯৮৪ সালে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রায় ১৮ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্বীকৃতি প্রাপ্ত হয় এবং ১৯৯৪ইং সালে রেজিষ্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ৫০০/- ভাতা চালু করেন। কিন্তু রেজিষ্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করতে করতে এক পর্যায়ে ২০১৩ সালে ২৬১৯৩টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়। দুঃখের সাথে বলতে হয় বিগত সরকার ১টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ কিংবা এমপিওভুক্ত করার কোন উদ্যোগ গ্রহণ করেন নাই, যা মাদ্রাসা শিক্ষা বৈষম্যের শিকার এবং অমানবিক।
বক্তারা আরো বলেন- ১৯৯৪ইং সালে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া রেজিষ্ট্রেশন প্রাপ্ত ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের ৫০০/- টাকা ভাতা প্রদান করেন। পরবর্তীতে ২০০১ সালে বিএনপি সরকার প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদেরকে বিনা মূল্যে সরকারী ভাবে পাঠ্যপুস্তুক বিতরন ও উপবৃত্তি চালু করেন। তারই ধারাবাহিকতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্বপ্ন মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও ধর্মীয় শিক্ষা প্রসারের লক্ষ্যে অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাসমূহ জাতীয়করণ বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ কামনা করছি।
দাবীসমূহঃ
১। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ।
কর্মসূচীঃ আন্দোলরত শিক্ষকদের প্রতিনিধির সাথে মাননীয় প্রধানমন্ত্রী বৈঠকের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষনা না দেওয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘট চলবে।


