রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের অব্যাহত ড্রোন হামলায় জ্বলছে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম অনলাইন খুচরা প্ল্যাটফর্ম ওজোন। কয়েকদিন ধরে ইউক্রেনীয় ড্রোন হামলার মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এই দ্বিতীয় বৃহত্তম অনলাইন প্ল্যাটফর্মটি।
রাশিয়ার অর্থনীতি এবং সরবরাহ ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করতে কিয়েভ দূরপাল্লার ড্রোন অভিযান পরিচালনা করছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওজোন জানিয়েছে, রাতভর ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার, দাগেস্তান, স্তাভরোপল এবং আদিগেয়ায় ডিপোগুলোতে আগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) পর্যন্ত ওজোনের মোট ৬টি লজিস্টিকস সেন্টারে হামলা চালানো হয়েছে।
এর আগে ইউক্রেন দেশটির বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের ডিপোগুলোতে হামলা চালিয়েছিল। এই হামলা বৈধ হিসেবে বর্ণনা করেছে কিয়েভ। কারণ প্রতিষ্ঠানটি রুশ সেনাবাহিনীর রসদ সরবারহ করছে বলে অভিযোগ কিয়েভের। তবে এই অভিযোগকে অস্বীকার করে আসছে মস্কো।
ড্রোন হামলার সতর্কতায় স্তাভরোপল এবং আদিগেয়া অঞ্চলের দুটি বড় ডিপো সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে কম্পানিটি।
রুপসীবাংলা৭১/এআর


