ঢাকা, ২০ আগস্ট ২০২৬:
জাতীয় স্বাধীনতা পার্টির (জেএসপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজু হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছেন। সম্প্রতি তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার চিকিৎসা চলছে।
জাতীয় স্বাধীনতা পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, পার্টির চেয়ারম্যানের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকরা সার্বক্ষণিক নজর রাখছেন। তার দ্রুত সুস্থতার জন্য দলের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে।
দলের পক্ষ থেকে তার চিকিৎসার বিষয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুসরণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।


