সেভেন স্টার কর্তৃপক্ষ” নাম ব্যবহার করে নাটোর জেলার লালপুর উপজেলার বাকনাই গ্রামের পালপাড়ায় হিন্দু সম্প্রদায়ের পাঁচটি পরিবারের কাছে চাঁদা দাবি করা হয়েছে এবং চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে।
বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে সংখ্যালঘু জনগণের নিরাপত্তা, মর্যাদাও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। তবে সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে, হিন্দু সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে উস্কানীমূলক বক্তব্য দিয়ে তাদেরকে দেশ ত্যাগে বাধ্য করা, হত্যার হুমকি ইত্যাদি বিষয়গুলো উদ্বেগজনভাবে বৃদ্ধি পেয়েছে। এসব ঘটনায় ইতোমধ্যেই সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে গভীর নিরাপত্তাহীনতার শঙ্কা সৃষ্টি হয়েছে। কোন ব্যক্তি বা গোষ্ঠী যদি ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, হয়রানি বা সহিংসতার হুমকি দেয়, তা শুধু আইনের শাসনের পরিপন্থী নয়, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং স্থিতিশীলতার জন্যও বড় ধরনের হুমকি।
বাংলাদেশ মহিলা পরিষদ এই ঘটনার দ্রæত ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রæত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তম‚লক শাস্তির দাবি জানাচ্ছে। একই সঙ্গে হুমকিপ্রাপ্ত পরিবারগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনকে কার্যকর ও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছে।

