• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

admin by admin
July 29, 2026
in আন্তর্জাতিক
0
২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

RelatedPosts

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ উল্লেখ করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ

ওমানে হামলার হুমকি ট্রাম্পের

মার্কিন সেনা হত্যা বা বন্দি করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানি কমান্ডারের


রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : চলতি ২০২৬ সাল অর্ধেক পার না হতেই ধর্মপ্রাণ মুসলমানদের চোখ এখন আগামী বছরের ক্যালেন্ডারে কবে শুরু হচ্ছে পবিত্র রমজান, আর কবেই বা উদযাপিত হবে ঈদুল ফিতর? জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ওপর ভিত্তি করে ইতোমধ্যে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে জর্ডান নিউজ।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনের তথ্যমতে, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি। একইভাবে, পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ৯ মার্চ, মঙ্গলবার।

হিজরি ১৪৪৮ সালের সূচনা উপলক্ষে সৌদি আরবভিত্তিক হিজরি ক্যালেন্ডার ওয়েবসাইট নতুন বছরের গুরুত্বপূর্ণ ইসলামিক তারিখগুলো প্রকাশ করেছে। তাদের জ্যোতির্বিদ্যাভিত্তিক হিসাব অনুযায়ী, ১৪৪৮ হিজরির রমজান মাস আগামী বছরের প্রথম তৃতীয়াংশে পড়বে।

ওয়েবসাইটটির তথ্যমতে, ১৪৪৮ হিজরির শাবান মাসের ২৯ তারিখ, অর্থাৎ ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি শনিবার রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে। তবে জ্যোতির্বিদ্যার হিসাবে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ৭ ফেব্রুয়ারি, রোববার শেষ হবে। ফলে ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে একই হিসাব অনুযায়ী, রমজান মাস ২৯ দিনের হবে। সে হিসাবে ৮ মার্চ, সোমবার রমজান মাস শেষ হবে এবং ৯ মার্চ, মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। ফলে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য, ১৪৪৮ হিজরি সালের শুরু নিয়েও আরব ও মুসলিম দেশগুলোর মধ্যে ভিন্নতা দেখা গেছে। কিছু দেশে ২০২৬ সালের ১৬ জুন, মঙ্গলবার নতুন হিজরি বছর শুরু হলেও, অন্য কয়েকটি দেশে ১৭ জুন, বুধবারকে ১৪৪৮ হিজরির প্রথম দিন হিসেবে গণ্য করা হয়।
সূত্র: জর্ডান নিউজ
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

Next Post

ভূমিকম্প বিষয়ক সভা,টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত

Next Post
ভূমিকম্প বিষয়ক সভা,টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত

ভূমিকম্প বিষয়ক সভা,টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.