• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ভারত বা যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেয়া হবে না : নাহিদ

admin by admin
July 28, 2026
in রাজনীতি
0
ভারত বা যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেয়া হবে না : নাহিদ

RelatedPosts

শেখ হাসিনার দেশে ফেরার কথা রাজনৈতিক, এর বাস্তবতা নেই : পার্থ

সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি থেকে সরে আসতে হবে : আইনমন্ত্রী


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : বাংলাদেশে ভারত বা যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন এনসিপি’র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘জুলাই গণ-অভ্যুত্থান : স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষ্যে জবি শাখা জাতীয় ছাত্রশক্তি এ আলোচনা সভার আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, ‘গণ-অভ্যুত্থান হয়েছে সীমান্ত সুরক্ষার জন্য, স্বাধীন পররাষ্ট্রনীতির জন্য, নদীর পানির ন্যায্য হিস্যার জন্য। আমরা কারও আধিপত্য মেনে নেব না, ভারতেরও না, আমেরিকারও না।’

তিনি বাংলাদেশের সব আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা স্মরণ করে বলেন, প্রতিষ্ঠানটি কখনো তার ত্যাগের যথাযথ মূল্য পায়নি। জুলাইয়ে আমরা অপেক্ষা করতাম, কখন জগন্নাথের মিছিল আসবে।

জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করে নাহিদ ইসলাম বলেন, যেই বিশ্ববিদ্যালয়ে শহীদ আছেন, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া গৌরবের। আমরা জুলাইয়ের সব শহীদ এবং যাদের সামান্য স্যাক্রিফাইসও রয়েছে, তাদের সবাইকে স্মরণ করছি।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তৎকালীন জগন্নাথ কলেজের বড় অবদান ছিল উল্লে­খ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় দেশ গড়ার কাজে অংশ নিয়েছে এবং তার ফলও পেয়েছে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার ত্যাগের মূল্যায়ন পায়নি।

নাহিদ বলেন, বাংলাদেশের সব আন্দোলনে সবচেয়ে বড় অবদান ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। সবার কাছে আমার অনুরোধ থাকবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে সুনজর দিতে। ঢাকার মধ্যে অবস্থান হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তের অনেক শিক্ষার্থী এখানে ভর্তি হন। রাজধানীর মধ্যে আরেকটি ভালো বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে পারলে দেশের শিক্ষাক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বড় অবদান রাখতে পারবে।

আলোচনা সভায় নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ-সদস্য আব্দুল্লাহ আল-আমিন, জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. ইমরানুল হক, প্রক্টর ড. মুহাম্মদ নাসির উদ্দিন, জকসুর ভিপি রিয়াজুল ইসলাম, জবির একমাত্র শহীদ ইকরামুল হক সাজিদের মা, জুলাই আন্দোলনে গুলিবিদ্ধযোদ্ধা মাহাদী আমিনের বাবা আল-আমিন, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার উপস্থিত ছিলেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

দুই দিনে নতুন ভিসি-প্রোভিসি পেল ২১ বিশ্ববিদ্যালয়

Next Post

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

Next Post
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.