• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন, ৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত

admin by admin
July 27, 2026
in আন্তর্জাতিক
0
দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন, ৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত

RelatedPosts

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫, আহত ৩০

দিল্লীতে ছাত্র-আন্দোলন বাংলাদেশের মত ভুলপথে যাবেনা তো?

শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি করল ফ্রান্স


রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ার মধ্যে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। ফ্রান্সে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ঐতিহাসিক শহর বোর্দোর দিকে দ্রুত আগুন ধেয়ে আসতে থাকায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো সোমবার (২৭ জুলাই) এক জরুরি মন্ত্রিসভা বৈঠক আহ্বান করেছেন। খবর বিবিসির।

ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহ ধরে ফ্রান্স ও স্পেনে দাবানল তাণ্ডব চালাচ্ছে। এই দুই দেশে এখন পর্যন্ত ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বোর্দোর মেয়র থমাস কাজেনাভ জানান, আগুন বর্তমানে শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। আগামী তাপপ্রবাহের পূর্বাভাস এই বিশাল আগুন মোকাবিলার প্রচেষ্টাকে আরো জটিল করে তুলতে পারে। এর আগে তিনি জানিয়েছিলেন, শহরের প্রায় ৮ লাখ ৫০ হাজার নাগরিককে অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা আপাতত নেই।

বোর্দোর আশেপাশের অঞ্চল থেকে ইতিমধ্যে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ জানান, আগুন খুব অনিয়মিত ও অনিশ্চিতভাবে শহরের দিকে এগোচ্ছে।

ফ্রান্সের আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) থেকে কিছু এলাকায় তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

ফায়ার সার্ভিসের মুখপাত্র এরিক ব্রোকার্ডি বলেন, “আগুন কীভাবে ছড়াবে তা আমরা নিশ্চিত নই, কারণ এর সামনের অংশ প্রতিনিয়ত দিক পরিবর্তন করছে। আমরা সরাসরি এর বিরুদ্ধে লড়াই করতে পারছি না।”

তিনি পরিস্থিতিটিকে ‘ডেভিড বনাম গোলিয়াথের মতো অসম লড়াই’ হিসেবে বর্ণনা করেন।

তার মতে, এই আগুন নিয়ন্ত্রণে আনতে হলে হয় ‘টানা তিন দিন মুষলধারে বৃষ্টি’ হতে হবে, অথবা ফায়ার সার্ভিসকে কৌশলে আগুনটিকে এমন স্থানে নিয়ে যেতে হবে যেখানে তা স্বয়ংক্রিয়ভাবে নিভে যাবে, যেমন- সমুদ্রের দিকে।

এই দাবানলে ফ্রান্স মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৪২ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। আর চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৯৮ হাজার হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে।

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকেই কেবল ২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, স্পেনের পরিস্থিতিও দিন দিন অবনতি হচ্ছে। রবিবার (২৬ জুলাই) দেশটির পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর ভ্যালেন্সিয়ার কাছে একটি নতুন দাবানল ছড়িয়ে পড়ায় সেখানে অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভাতে লড়াই চালিয়ে যাচ্ছেন। শহরটি থেকে প্রায় ১৫ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।

সোমবার ভ্যালেন্সিয়ার ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনে যাবেন স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফের্নান্দো গ্রান্দে-মারলাস্কা। তার মতে, আগুনগুলো ধীরে ধীরে এগোচ্ছে।

রবিবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মাদ্রিদের পশ্চিমে আভিলা প্রদেশের দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন করে সতর্ক করে বলেন, “সামনে অত্যন্ত কঠিন সময় আসছে।” তিনি জলবায়ু জরুরি অবস্থা মোকাবিলায় জাতীয় সমঝোতার আহ্বান জানান।

রাজধানীর দক্ষিণ-পশ্চিমে ভিলামান্তারে একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ বলেন, এই দাবানল দেশের প্রাকৃতিক ঐতিহ্যের ‘অপূরণীয়’ ক্ষতি করেছে।

রবিবার স্পেনের পরিবেশগত রূপান্তর বিষয়ক মন্ত্রী সারা আগেসেন জানান, স্পেনে আগুনে প্রায় ৭৭ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরো যোগ করেন, আভিলা অঞ্চলে জ্বলতে থাকা দাবানলটি দেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় দাবানল।

বাধ্য হয়ে এলাকা ছাড়া বাসিন্দাদের একজন হলেন ৫০ বছর বয়সী ওলগা কঙ্গাচা। মাদ্রিদের পশ্চিমে অবস্থিত তার নিজ গ্রাম রোবলেদো দে চাভেলা থেকে দ্রুত পালিয়ে আসতে হয় তাকে।

তিনি জানান, বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা শুনে তিনি ‘আতঙ্কিত’ হয়ে পড়েছিলেন।

তিনি আরো যোগ করেন, “আমি কাঁদব নাকি কী করব বুঝতে পারছিলাম না। সেটা এমন একটা মুহূর্ত ছিল যখন নিজেকে খুব অসহায় মনে হয়।”

ওষুধ নিতে রবিবার অল্প সময়ের জন্য ঘরে ফিরে তিনি দেখতে পান পুরো রাস্তাঘাট জনশূন্য এবং তার ঘর ছাই দিয়ে ঢেকে গেছে।

সরকারি তথ্যানুযায়ী, মাদ্রিদ ও আভিলার আশেপাশের অঞ্চল থেকে এখন পর্যন্ত ৯০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

ইন্ডিয়ান আইডল বিজয়ী জ্যোতির্ময়ী, কে কী পুরস্কার পেলেন?

Next Post

শেখ হাসিনার দেশে ফেরার কথা রাজনৈতিক, এর বাস্তবতা নেই : পার্থ

Next Post
শেখ হাসিনার দেশে ফেরার কথা রাজনৈতিক, এর বাস্তবতা নেই : পার্থ

শেখ হাসিনার দেশে ফেরার কথা রাজনৈতিক, এর বাস্তবতা নেই : পার্থ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.